সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বিশাল জয়ে সিরিজ বাংলাদেশের

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে মিরপুরে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগে ব্যাট করে বাংলাদেশ করে ২৯৬ রান। জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ১১৭ রানে। ১৭৯ রানের বড় জয়ে ম্যাচের সঙ্গে সিরিজ নিশ্চিত করেছে মেহেদী হাসান মিরাজের দল। রানের হিসেবে এটি বাংলাদেশের দ্বিতীয় বড় জয়।

বাংলাদেশ সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। তাতে ওয়ানডে র‌্যাংকিংয়ে ওয়েস্ট ইন্ডিজ নয়ে, বাংলাদেশ দশেই থাকবে। বাংলাদেশের পয়েন্ট হবে ৭৬, ওয়েস্ট ইন্ডিজের ৭৯।

আজ বাংলাদেশের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ভুগছিল ক্যারিবিয়ানরা। স্কোরবোর্ডে ৪৬ রান তুলতেই হারায় ৪ উইকেট। ইনিংসের ১৯তম ওভারে দুই উইকেট হারিয়ে আরও চাপে পড়ে শাই হোপের দল। সেই দুটিই নেন রিশাদ হোসেন। তখন দলের রান ৬৩।

৮২ রানে ৮ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। গুড়াকেশ মোতিকে এলবিডব্লু করে ম্যাচে নিজের তৃতীয় উইকেট পান রিশাদ। যা সিরিজে রিশাদের ১২তম উইকেট। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে যা বাংলাদেশের কোনো স্পিনারের সর্বোচ্চ। আগের রেকর্ড ছিল আরাফাত সানির, ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১০টি।

এরপর বাংলাদেশের জয়টা ছিল সময়ের ব্যাপার। আকিল হোসেনের ২৭ রান শুধু হারের ব্যবধানটাই কমিয়েছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com