সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

রিশাদের জয়

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

উইকেটে সেট হলেও বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করতে পারেননি নাজমুল শান্ত, তাওহীদ হৃদয় কিংবা মাহিদুল ইসলাম অঙ্কন। টেনেটুনে ২০৭ রান তুলে দুই বল থাকতে অলআউট হয় বাংলাদেশ। জবাব দিতে নামা ওয়েস্ট ইন্ডিজকে ১৩৩ রানে ধসিয়ে দিয়েছেন রিশাদ হোসেন। দলকে ৭৪ রানের বড় জয় এনে দিয়েছেন।

ক্যারিবীয়দের ধসিয়ে দিতে লেগ স্পিনার রিশাদ ৯ ওভারে ৩৫ রান দিয়ে ক্যারিয়ার সেরা ৬ উইকেট নিয়েছেন। দেশের হয়ে ওয়ানডে ফরম্যাটে যা তৃতীয় সেরা বোলিং ফিগার। এর আগে মাশরাফি ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে এবং রুবেল হোসেন ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬ করে রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন। চতুর্থ সেরা মুস্তাফিজুর রহমান ২০১৫ সালে ভারতের বিপক্ষে ৪৩ রানে নিয়েছিলেন ৬ উইকেট।

অভিষিক্ত অঙ্কন ৭৬ বলে তিনটি চারের শটে ৪৬ রান করেন। নুরুল হাসান সোহান (১০ বলে ৯) ক্রিজে এসেই আউট হলে দুইশ’ রানের আগে আটকে যাওয়ার শঙ্কায় পড়ে বাংলাদেশ। রিশাদ হোসেন ও তানভীর ইসলাম ওই শঙ্কা দূরে করেন। ইনিংসের প্রথম দুটি ছক্কা মারেন লেগ স্পিনার রিশাদ। তিনি ১৩ বলে তিন বাউন্ডারিতে ২৬ রান করেন। তানভীর এক ছক্কায় ৯ রান করেন।

জবাবে নেমে ৫১ রানের ওপেনিং জুটি পায় ওয়েস্ট ইন্ডিজ। ১২তম ওভারে প্রথম আক্রমণে এসে ব্রেক থ্রু দেন লেগ স্পিনার রিশাদ হোসেন। ক্যারিবীয়দের ৯২ রানে ৫ উইকেট নিয়েও ইনিংসের কোমর ভেঙে দেন তিনি। একে একে সাজঘরে ফেরান টপ অর্ডারের আলিস আথানজে (২৭), কেসি কার্টি (৯) ও ব্রেন্ডন কিংকে। ওপেনার কিং ৬০ বলে পাঁচটি চার ও এক ছক্কায় ৪৪ রান করেন। এরপর রিশাদ শেরফান রাদারফোর্ড (০) এবং রোস্টন চেজকে (৬) তুলে নেন।

পরে গুড়াকেশ মোতিকে (৩) সাজঘরে পাঠান মেহেদী মিরাজ। অধিনায়ক শেই হোপ ৩২ বলে ১৫ রান করে স্পিনার তানভীর ইসলামের বলে ফিরে যান। মুস্তাফিজ তুলে নেন রোমারিও শেইফার্ড (১) ও জাস্টিন গ্রেভসকে (১২)। শেষ ব্যাটার জাইডেন সিলসকে আউট করেন রিশাদ। ম্যাচ সেরা হয়েছেন তিনি।

এর আগে ২৯৮ বলের ইনিংসে ১৮৩টি ডট দেওয়া বাংলাদেশের ৩ উইকেট তুলে নেন সিলস। তিনি ৭ ওভারে ৪৮ রান দেন। পার্ট টাইম স্পিনার জাস্টিন গ্রেভস ৫ ওভারে ৩২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। স্পিনার রোস্টন চেক ১০ ওভারে ৩০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com