সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

রান তাড়ায় কি কোহলিই সর্বকালের সেরা

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

কোনো না কোনো মাইলফলক এখন তিনি প্রায় প্রতি ম্যাচেই স্পর্শ করেন বা ছাড়িয়ে যান। বিরাট কোহলি এখন ক্যারিয়ারের এমন জায়গায় দাঁড়িয়ে আছেন, ব্যাট হাতে তিনি নামা মানেই যেন নতুন কোনো কীর্তি।

এই যেমন আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালেও একটা নতুন মাইলফলক পেরিয়ে গেছেন ভারতের ইতিহাসে অন্যতম সেরা এই ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ার দেওয়া ২৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে খেলেছেন ৯৮ বলে ৮৪ রানের দারুণ এক ইনিংস। ভারতের জয়ে সবচেয়ে বড় ভূমিকাও কোহলির ওই ‘মাস্টারক্লাস’ ইনিংসেরই।

আর এই ইনিংস খেলার পথেই ওয়ানডেতে তাড়া করতে নেমে ৮ হাজার রানের মাইলফলকও পেরিয়ে গেছেন কোহলি। ওয়ানডেতে তাড়া করতে নেমে ৮ হাজারের বেশি রান কোহলি ছাড়া আছে শুধু আর একজনেরই। সেই নামটা অনুমান করাও খুবই সহজ—শচীন টেন্ডুলকার।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com