সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বুসকেটসের বিদায়ী ম্যাচে মেসি ঝলক

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

দীর্ঘ দিনের সতীর্থ সার্জিও বুসকেটসের বিদায় স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি। মেজর লিগ সকারে বুসকেটসের শেষ ম্যাচে ইন্টার মিয়ামির জয়ে বড় ভুমিকা রাখলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা। মেজর লিগ সকারে গতকাল বাংলাদেশ সময় সকালে নিউ ইংল্যান্ড রেভোলুশনকে ৪-১ গোলে হারিয়েছে মেসির ইন্টার মিয়ামি। দলের হয়ে গোল করতে না পারলেও তিনটি গোল বানিয়ে দিয়েছেন মেসি। বাংলাদেশ সময় রোববার ভোরে এই ম্যাচের শুরুতে বিশেষ এক আয়োজন ছিল স্প্যানিশ তারকা সার্জিও বুসকেটসকে নিয়ে। এই মৌসুম শেষে বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের ইতি টানবেন সর্বকালের সেরা ডিফেন্সিভ মিডফিল্ডারদের একজন। তার স্ত্রী ও সন্তানেরা, মিয়ামির মালিকপক্ষ ও ম্যানেজমেন্টের অনেকেই ছিলেন আয়োজনে। ২০২৩ সালে বার্সেলোনা ছেড়ে ইন্টার মিয়ামিতে যোগ দেন সার্জিও বুসকেটস। ঐ বছরই প্রথম বারেরমত লিগস কাপের শিরোপা জেতে মিয়ামি। মাত্র ২০ বছর বয়সে স্পেন অনূর্ধ ২১ দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে যাত্রা শুরু বুসকেটসের। পরের বছরই জাতীয় দলে অভিষেক হয় তার। দীর্ঘ ১৩ বছরের জাতীয় দলের ক্যারিয়ারে ১৪৩ ম্যাচে দুই গোল করেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ক্লাব ফুটবলে বার্সেলোনাতেই কেটেছে বেশীরভাগ সময়। এবার ইন্টার মিয়ামি থেকেই ফুটবলের ইতি টানবেন তিনি। বুসকেটসের বিদায়ী ম্যাচে মেসি গোল না পেলেও তার স্বদেশি উইঙ্গার তাদেও আইয়েন্দে করেছেন জোড়া গোল। এছাড়া মেসির দীর্ঘদিনের সঙ্গী ও সতীর্থ জর্র্ডি আলবাও করেন দুই গোল। তিন অ্যাসিস্টের মাঝে একবার জালের দেখা পান মেসিও। তবে অফসাইডের কারণে গোল হয়নি। বড় ব্যবধানে ম্যাচ জিতলেও তাতে লাভ হয়নি মিয়ামির। পয়েন্টে পিছিয়ে পড়ে সাপোর্টার্স শিল্ড হাতছাড়া হয়েছে মেসিদের। ৩২ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে মিয়ামি এখন আছে তিনে। প্লে অফের আগে তাদের দুটি ম্যাচ বাকি এখনও। তবে ৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ফিলাডেলফিয়া নিশ্চিত করেছে সাপোর্টার্স শিল্ড। মেজর লিগ সকারে নিয়মিত মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল পায় এই সাপোর্টাস শিল্ড। গত মৌসুমে পয়েন্টের রেকর্ড গড়ে এটি জিতেছিল ইন্টার মিয়ামি।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com