সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

শেষের লড়াইয়ে ছড়াচ্ছে উন্মাদনা

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে
শেষের লড়াইয়ে ছড়াচ্ছে উন্মাদনা
শেষের লড়াইয়ে ছড়াচ্ছে উন্মাদনা

একপেশে লড়াইয়ে রংপুর রাইডার্স ছিল ধরা ছোঁয়ার বাইরে। টানা আট জয়ে রংপুরের মুখের হাসি ছিল চওড়া। সবার আগে নিশ্চিত করে প্লে’ অফ। অথচ সেই দলটাই পরের চার ম‌্যাচে এমন ভরাডুবি!

বিপিএলে এখন পর্যন্ত যে উন্মাদনা তা টিকে আছে রংপুর রাইডার্সের টানা চার হারের কারণে। আজ বিপিএলের রাউন্ড রবিন লিগের শেষ দিনের খেলা। রংপুরের ম‌্যাচ নেই। তবুও তারা পাখির চোখে পরখ করবে ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের ম‌্যাচ। এই দুই দল রংপুরের পর প্লে’ অফ নিশ্চিত করে।

বরিশাল এখন টেবিল টপার। ১৮ পয়েন্ট তাদের। আজকের জয়-পরাজয়ে তাদের শীর্ষস্থান নড়াচড়া হবে না। চিটাগং কিংসের জন‌্য ম‌্যাচটা গুরুত্বপূর্ণ। আজ তারা জিতলে চলে দুই নম্বরে। খেলবে প্রথম কোয়ালিফায়ার। যেখানে প্রতিপক্ষ হিসেবে পাবে বরিশালকে। আর যদি চিটাগং হেরে যায় তাহলে রংপুর ও বরিশাল খেলবে প্রথম কোয়ালিফায়ার। চিটাগংকে খেলতে হবে এলিমিনেটর ম‌্যাচ।

খুলনা টাইগার্স আজ অলিখিত ফাইনাল খেলবে ঢাকা ক‌্যাপিটালসের বিপক্ষে। ঢাকা টুর্নামেন্টের ষষ্ঠ দল। তারা আজ কেবল নিয়মরক্ষার ম‌্যাচে মাঠে নামবে। খুলনা টাইগার্স আজ জিতলে যাবে সেরা চারে। আর হেরে গেলে দুর্বার রাজশাহী যাবে প্লে’ অফে। রান রেটের হিসেবে তাদের কপাল আবার পুড়তেও পারে।

আগামী ৭ ফেব্রুয়ারি বিপিএলের পর্দা নামবে ফাইনাল ম‌্যাচ দিয়ে। কার মুখে হাসি ফোটে সেটা দেখার জন‌্য আর কিছুদিন অপেক্ষা করতে হবে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com