সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বাংলাদেশের আজ বাঁচা-মরার লড়াই

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

এশিয়া কাপের চলতি আসরে টিকে থাকার লক্ষ্যে ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে ৮টায়।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারিয়ে জয় দিয়ে এশিয়া কাপের চলমান আসর শুরু করে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচেই হোঁচট খায় টাইগাররা। শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরে যায় ।বি’ গ্রুপে ৩ ম্যাচের সবকটি হেরে বিদায় নিশ্চিত হয়েছে হংকংয়ের। সোমবার তাদের হারিয়ে দ্বিতীয় পায় শ্রীলঙ্কা। ৪ পয়েন্ট নিয়ে লঙ্কানরা শীর্ষে। ২ ম্যাচ খেলে বাংলাদেশের সংগ্রহে আছে ২ পয়েন্ট। সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। আর টাইগাররা হেরে গেলে লঙ্কানদের নিয়ে সুপার ফোর নিশ্চিত করবে আফগানিস্তান।বাংলাদেশের কাছে হারলেও সুপার ফোরে খেলার সুযোগ থাকবে আফগানিস্তানের। তখন শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে হবে আফগানদের।

এই সমীকরণের সামনে দাঁড়িয়ে আফগানিস্তানের বিপক্ষে জয় পেতে মরিয়া বাংলাদেশ। অধিনায়ক লিটন দাস জানান, জয় ছাড়া অন্য কিছুই ভাবছেন না তারা।আমরা জানি এটি (আফগানিস্তানের বিপক্ষে) আমাদের জন্য বাঁচা-মরার ম্যাচ। আমরা ঘুরে দাঁড়াতে নিজেদের সেরাটা উজার করে দেব।’জয় দিয়ে দারুণ শুরুর পর দ্বিতীয় ম্যাচে হেরে গিয়ে কঠিন পরীক্ষার মুখে পড়েছে বাংলাদেশ। দলের মিডল অর্ডার ব্যাটার জাকের আলী মনে করেন, এক ম্যাচ হারে দলের আত্মবিশ্বাসে চিড় ধরবে না। কারণ বাংলাদেশ দলের লক্ষ্য, এশিয়া কাপ জয়।‘আমরা বিশ্বের যেখানেই খেলি না কেন, সব ম্যাচ জয়ের মানসিকতা আমাদের থাকে। আমরা পরবর্তী ম্যাচেও একই লক্ষ্য নিয়ে মাঠে নামব। এছাড়া আমাদের অন্য কোন সুযোগ নেই। আমরা এখানে শুধু ম্যাচ খেলতে আসিনি, আমরা এখানে চ্যাম্পিয়ন হতে এসেছি।’

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের রেকর্ড খুব একটা ভালো না। আফগানদের বিপক্ষে ১২বার মুখোমুখি হয়ে পাঁচবার জিতলেও সাতবার হেরেছে টাইগাররা।

এশিয়া কাপে এ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে দু’টিতে, হেরেছে তিন ম্যাচে।

এশিয়ার কাপে টি-টোয়েন্টি সংস্করণে মাত্র একবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও আফগানিস্তান। ২০২২ সালের ঐ ম্যাচ ৭ উইকেটে জিতেছিল আফগানরা।সাধারণত টি-টোয়েন্টি ফরম্যাটে সেরা দলের কাতারেই পড়ে আফগানিস্তান।  কিন্তু আফগানদের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। জাকের বলেন, ‘আমরা আশা ছাড়ছি না। আমরা ম্যাচ জয়ের জন্যই খেলব।’

এশিয়া কাপে আসার আগে শ্রীলঙ্কা, পাকিস্তান এবং নেদারল্যান্ডসের বিপক্ষে টানা তিনটি সিরিজ জিতেছে বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে পেসার তাসকিন আহমেদকে ছাড়াই খেলেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে ফিরতে পারেন তাসকিন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com