সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

চুল পড়া রোধ করতে পারে যে বীজের তেল

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে
চুল পড়া রোধ করতে পারে যে বীজের তেল
চুল পড়া রোধ করতে পারে যে বীজের তেল
শীতে মোটামুটি সবারই চুল পড়ে। আর এটি নিয়ে দুশ্চিন্তায় থাকেন সবাই। তবে তাদের জন্য রয়েছে এমন একটি তেল, যা চুল পড়া বন্ধ করবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে। আর এই তেল হচ্ছে- কুমড়ার বীজের তেল।

পুষ্টিবিদদের মতে, কুমড়ার বীজে রয়েছে ভিটামিন ই, সি, জিংক, সেলেনিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, লৌহ, দস্তা ও ফ্যাটি এসিড। এই তেল খেলে ত্বক ও চুল ভালো থাকে। আবার এই তেল মাথায়ও মাখা যায়।

নতুন চুল গজাতে উদ্দীপক হিসেবে কাজ করে কুমড়ার বীজের তেল। নিয়মিত মাখলে চুলের ঘনত্ব বৃদ্ধি পায়। কেননা, কুমড়ার বীজের তেল অ্যান্টিঅক্সিড্যান্টে সমৃদ্ধ। এতে নানা ধরনের ভিটামিন, প্রয়োজনীয় ফ্যাটি এসিড থাকায় ফলিকলগুলো মজবুত হয়।

চুলের বৃদ্ধির জন্য মাথার ত্বকের সুস্থতা গুরুত্বপূর্ণ। কুমড়ার বীজ অ্যান্টিঅক্সিডেন্ট যেমন- ভিটামিন ই সমৃদ্ধ, যা মাথার ত্বককে অক্সিডেটিভ চাপ থেকে সুরক্ষিত রাখে। কুমড়ার বীজ খাওয়া মাথার ত্বকের প্রদাহ কমায় এবং চুলের বৃদ্ধিতে সহায়তা করে।

যেভাবে ব্যবহার করবেন

রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে কুমড়ার বীজের তেল মাথার ত্বকে ম্যাসাজ করতে হবে। রক্ত সঞ্চালন ভালো হলে ফলিকলে অক্সিজেন পৌঁছায় এবং নতুন চুল গজানোর সম্ভাবনাও বৃদ্ধি পায়। ম্যাসাজ করার পর আধা ঘণ্টা অপেক্ষা করতে হবে। চাইলে সারা রাত মাথায় তেল রেখে দিতে পারেন।

তবে সরাসরি মাথায় কুমড়ার বীজের তেল না মেখে তা নারকেল বা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে মাখা যেতে পারে। তারপর রাসায়নিকবর্জিত শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে অন্তত ২ থেকে ৩ বার এই তেল মাখলে উপকার পাবেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com