সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ভুটানকে হারিয়ে শুরু মেয়েদের

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে
ক্রীড়া প্রতিবেদক : মাঠের ফুটবলে দারুণ সময় কাটাচ্ছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। সিনিয়র দলের পর অনূর্ধ্ব-২০ দলও পৌঁছে গেছে এশিয়ান কাপের মূল পর্বে। মাঝে যুব সাফের শিরোপাও জিতেছে অনূর্ধ্ব-২০ দল। সিনিয়র দলগুলোর সাফল্যের ধারা অব্যাহত রাখার চ্যালেঞ্জ এখন অনূর্ধ্ব-১৭ দলের মেয়েদেরও।

রাউন্ড রবিন লিগের চার দলের এই টুর্নামেন্টে প্রতিটি দল একে অন্যের বিপক্ষে দুবার মুখোমুখি হবে। বাংলাদেশের মূল প্রতিপক্ষ ভারত। যারা কাল দিনের প্রথম ম্যাচে নেপালকে উড়িয়ে দেয় ৭-০ ব্যবধানে। আগামীকাল ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
ডান দিক দিয়ে আক্রমণে ওঠা আলপি আক্তারের কাছের পোস্টে নেওয়া শট আটকে দেন ভুটান গোলরক্ষক। একটু পরেই অল্পের জন্য বেঁচে যায় বাংলাদেশ। ভুটানের ফরোয়ার্ড সোনাম কুয়েনদেনের দুর্বল শটও গ্লাভসে জমাতে গিয়ে তালগোল পাকাতে বসেছিলেন গোলরক্ষক মেঘলা রানী রায়, ফিরতি প্রচেষ্টায় কোনো মতে আটকান তিনি। বাংলাদেশের আক্রমণ বারবার আটকে যাচ্ছিল প্রতিপক্ষের গোলরক্ষকের কাছে। আবার কখনো নিখুঁত ফিনিশিং করতে পারেননি সুরভীরা। ৩৩ মিনিটে কর্নার থেকে আসা বলে উম্মে কুলসুমের হেড গোললাইন থেকে ফেরান ভুটানের এক ডিফেন্ডার। অবশেষে যোগ করা সময়ে ডেডলক ভাঙেন সুরভী আকন্দ। আরিফা আক্তারের লং পাসে ডিফেন্ডারের প্রতিরোধ এড়িয়ে জালে জড়ান প্রীতি।বিরতি পর আরো আক্রমণাত্মক বাংলাদেশ। বলের দখল ধরে রেখে আক্রমণে ধার বাড়ান মেয়েরা। যার ফলে ৫৩ মিনিটে বাংলাদেশ পেয়ে যায় দ্বিতীয় গোল। ডান দিক দিয়ে বল নিয়ে ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের ঠিক ওপর থেকে শট নেন আলপি, বাতাসে ভেসে যাওয়া বল লাফিয়ে ওঠা গোলরক্ষককে ফাঁকি দিয়ে জড়িয়ে যায় জালে। দুই গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশের রক্ষণে হানা দেয় স্বাগতিকরা। দ্রুতই এক গোল ফিরিয়ে দেয় ভুটান। ৬০ মিনিটে ডান দিকে থেকে আসা শট ঠেকাতে আবারও তালগোল পাকান বাংলাদেশের গোলরক্ষক। তাঁর গ্লাভস গলে বেরিয়ে যাওয়া আলগা বল অনায়াস টোকায় জালে জড়ান দেমা চোদেন। এর ছয় মিনিটের মধ্যে বাংলাদেশের ব্যবধান আরো বাড়িয়ে ভুটানকে ছিটকে দেন আলপি। কর্নারে আসা বলে শুরুতে পা ঠিকঠাক ছোঁয়াতে পারেননি আলপি, তবে দ্বিতীয় টোকায় ঠিকই তিনি খুঁজে পান ঠিকানা। জয়ে টুর্নামেন্ট শুরু করার আনন্দ থাকলেও কিছু ভুল খুঁজে পেয়েছেন কোচ মাহবুবুর রহমান। ম্যাচের পর তিনি বলেছেন, ‘শুরুর দিকে আমরা কিছু ভুল করেছি। সেটা শুধরে কামব্যাক করতে পেরেছি, এটা ইতিবাচক দিক। গোটা ম্যাচেই আমরা কিছু কিছু জায়গায় ভুল করেছি। পরের ম্যাচে এসব ভুল যেন আর না করি, সেটা নিয়ে কাজ করব।’

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com