সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

নাটকীয় বিপর্যয়ে স্বপ্নভঙ্গ

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে
Crickt
Crickt

জিতলেই সরাসরি বিশ্বকাপ নিশ্চিত। সমীকরণ যখন এমন ছিল তখন পেছনে ফিরে তাকানোর কোনো সুযোগ ছিল না। নিগার সুলতানা জ্যোতির দল জয় ভিন্ন অন‌্য কিছু চিন্তাও করছিলেন না।

ওয়েস্ট ইন্ডিজকে আরেকবার হারিয়ে সরাসরি বিশ্বকাপ খেলার ছাড়পত্র পেতে চেয়েছিলেন। সেই লক্ষ‌্যে ব‌্যাটিংয়ে নেমে শুরুটাও ছিল দুর্দান্ত। শুরুর ব‌্যাটসম‌্যানরা আশা দেখাচ্ছিলেন বড় কিছুর। এরপর নাটকীয় বিপর্যয়। তাতে স্রেফ স্বপ্নভঙ্গ।

১১৮ রানে অলআউট হয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে হেরেছে ৮ উইকেটের বিশাল ব‌্যবধানে। সিরিজ হারানোর বেদনার সঙ্গে যোগ হয়েছে বিশ্বকাপ বাছাই পর্বে খেলার ‘উটকো’ ঝামেলাও। যেখানে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ডের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে।

সেন্ট কিটসে টস জিতে ব‌্যাটিং করতে নেমে দ্বিতীয় ওভারে উইকেট হারায় বাংলাদেশ। মুর্শিদা খাতুন ১ রানে ফেরেন ফ্রাসেরের বলে। সেখান থেকে ৬২ রানের জুটি গড়েন ফারজানা হক ও শারমীন আক্তার। কঠিন সময় পেরিয়ে দুই ব‌্যাটসম‌্যান থিতু হয়ে গিয়েছিলেন ২২ গজে। বুঝেশুনে শট খেলে রান তুলছিলেন অনায়েসে।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে বল হাতে ৬.৫ ওবারে ৪ উইকেট নেন কারিশমা রামহারেক। ২ উইকেট পেয়েছেন জাইদা জেমস।

সহজ লক্ষ‌্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ কোনো ভুল করেনি। ২৭.৩ ওভারে জয় নিশ্চিত করে তারা। দুই ওপেনার হ‌্যারি ম‌্যাথুস (২২) ও কিয়ানা জোসেফকে (৩৯) সাজঘরের পথ দেখান নাহিদা আক্তার ও মারুফা আক্তার। সিমাইন ক‌্যাম্পেবল ২৫ ও ডেন্ড্রা ডোটিন ৩৩ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। তাতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিশ্চিত করে ২-১ ব‌্যবধানে।

ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।২৮ জানুয়ারি প্রথম টি-টোয়েন্টি হবে সেন্ট কিটসে। পরের দুইটি ম‌্যাচ একই ভেনু‌্যতে ৩০ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com