সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

আবারও বড় জয় মেয়েদের

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

তাহলে আগামীকাল অনূর্ধ্ব-২০ নারী সাফের অলিখিত ফাইনাল খেলতে নামছে বাংলাদেশ ও নেপাল। গতকাল দুই দলই নিজ নিজ ম্যাচ জিতে শিরোপা লড়াই নিয়ে গেছে টুর্নামেন্টের শেষ দিনে। বসুন্ধরা কিংসের অনুশীলন মাঠে বিকেলে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে গোল ব্যবধান (+২৬) অনেক বাড়িয়ে নিয়েছে নেপাল। আর সন্ধ্যায় পূজা দাসের জোড়া লক্ষ্যভেদে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ জিতেছে ৫-০ গোলে।

একটি করে গোল কানোন রানী, আফঈদা খন্দকার ও তৃষ্ণা রানীর। পাঁচ ম্যাচই জিতে বাংলাদেশের পয়েন্ট ১৫, আর নেপালের ১২। বাংলাদেশের গোল ব্যবধান +২০। আগামীকাল শেষ ম্যাচে হার এড়ালেই চ্যাম্পিয়ন হবে পিটার বাটলারের দল।
শ্রীলঙ্কার বিপক্ষে আগের দেখায় ৯-১ গোলে উড়িয়ে দিয়েছিলেন মেয়েরা। ফিরতি লড়াইয়ে দ্বিতীয় সারির দল নামান বাটলার। গোলরক্ষক ফেরদৌসি সোনালি কাল মাঠে নামায় এবারের আসরে স্কোয়াডের ২৩ জনেরই মাঠে নামার সুযোগ হয়েছে, যা বাংলাদেশের ফুটবলে বিরল ঘটনা। অভিজ্ঞরা বেঞ্চে থাকায় আক্রমণে ভুগেছে বাংলাদেশ।শ্রীলঙ্কার রক্ষণভাগের খেলোয়াড়রাও প্রতিরোধ গড়ে তোলে। তাই গোল পেতে অপেক্ষা করতে হয় ২৫ মিনিট পর্যন্ত। বক্সের ওপর থেকে ডান পায়ের শটে দূরের পোস্টে দারুণ ফিনিশিং করেন কানোন রানী। বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান বাড়িয়ে নেয় বাংলাদেশ। বক্সের ভেতর থেকে তৃষ্ণার শট গোলরক্ষকের হাত ছুঁয়ে পোস্টে লেগে ফিরে এলে সেই বল অনায়াসে জালে পাঠান রাইট ব্যাক পূজা দাস।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com