সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বড় সাকিবের প্রত্যাশা; ছোট সাকিবও হবে অলরাউন্ডার

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

‘তোমার হলো শুরু, আমার হলো সারা’। সাকিব আল হাসানকে নিয়ে তানজিম হাসান সাকিব এমনটি বলতেই পারেন। সাকিবের অধীনেই খেলা শুরু জাতীয় দলে। আজ যখন সাকিব আল হাসান নেই, তখন তিনি নিজেই অলরাউন্ডারের ভূমিকা নিতে বদ্ধপরিকর। সাকিব আল হাসানও আশাবাদী, ছোট সাকিব অর্থাৎ তানজিম হাসান সাকিব হয়ে উঠবেন একজন অলরাউন্ডার। এ মুহূর্তে বাংলাদেশের পেস আক্রমণের বড় ভরসা তানজিম। একইসাথে ব্যাট হাতেও রাখছেন ভূমিকা। ব্যাটিং অর্ডারে প্রমোশন না পেলেও লোয়ার অর্ডারে যখনই সুযোগ পাচ্ছেন ছোটখাটো ক্যামিওতে দলে ভূমিকা রাখার চেষ্টা করছেন। সম্প্রতি টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস তানজিমকে অলরাউন্ডার হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কথা জানান। এ বিষয়ে এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান বলেন, ‘দলে একজন পেস বোলিং অলরাউন্ডার থাকলে খুবই ভালো। সাকিব (তানজিম) ব্যাটিং ভালো করছে। বেশ কয়েকটি ম্যাচে দেখা গেছে দলের প্রয়োজনে ও রান করতে পেরেছে। বোলিং ভালো, ভালো ফিল্ডারৃসব মিলিয়ে আক্রমণাত্মক। এদেরকে একটু ভূমিকা রাখতে দিলে আমার বিশ্বাস দলটা অনেক ভালো হবে।’ ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- তিন বিভাগেই ছোট সাকিবের সম্ভাবনা দেখছেন বড় সাকিব। শুধু তানজিম সাকিব নন, সবারই খোঁজখবর রাখেন সাকিব। জিএসএল খেলতে এখন গায়ানায় তিনি, সেখানে খেলা দেখার সুযোগ না থাকলেও হাইলাইটস দেখতে ভুলেন না। লাইভ ম্যাচ চলাকালে চোখ রাখেন লাইভ স্কোরে। বললেন, ‘এখানে এই সিরিজের খেলা সরাসরি দেখা যায় না। হাইলাইটস দেখি, স্কোর দেখে খেলা ফলো করার চেষ্টা করি। খোঁজখবর রাখি।’ এ সময় সাকিব টি-টোয়েন্টির হার্ড হিটিং ব্যাটিং নিয়েও কথা বলেন। তিনি জানান, ‘সামর্থ্য আমাদের দলের সবার আছে। কিন্তু মাঠে কাজটা কীভাবে করবে, এটা ওদের বুঝতে হবে। কোন অপশনে গেলে আমাদের ‘লো রিস্ক, হাই বেনিফিট’, তা জানতে হবে। ওপরে-নিচের ব্যাটিং ভালো আছে। ওপেনার যারাই আছে, আক্রমণাত্মক। সমানে পিটায়, দেখতেও ভাল্লাগে (হাসি)। জাকের, শামীমরা যদি প্রতিষ্ঠিত হয়ে যেতে পারে, মাঝখানের ওভারের ওই কাজটুকু কেউ করে দিলেই হবে।’ তবে মিডল অর্ডার নির্ভর টি-টোয়েন্টি দলে মিডল অর্ডার বলে কোনো ভূমিকাই দেখছেন না তিনি। দ্রুত রান তোলার উপায় জানিয়ে সাকিব বলেন, ‘টি-টোয়েন্টিতে আসলে মিডল অর্ডার বলে কিছু নেই। হয় টপ অর্ডার, নয় মারার জায়গা। এক, দুই, তিন নম্বর ব্যাটসম্যান খেলবে নতুন বলে আর মাঝের ওভারে। বাকিরা খেলবে শেষ ১০ ওভার। এখানে মাঝের ওভার বলেও আসলে কিছু নেই।’ সাকিব মনে করেন, ৭ থেকে ১২ ওভার পর্যন্ত টপ অর্ডার কোনো ব্যাটার দলের দায়িত্ব নিলেই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com