সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

শীতে শিশুর স্বাস্থ্য সুরক্ষায় করনীয়

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৬৮১ বার পড়া হয়েছে
Child pnb 6
Child pnb 6

মৌসুমি ভাইরাসের সংক্রমণ শিশুদের জন্য নতুন কিছু নয়। বিশেষত শীত এলে সংক্রমণের মাত্রা যেন একটু বেশিই। এজন্য শিশুর স্বাস্থ্য সুরক্ষায় বাড়তি মনোযোগ দিতে হবে। এ ক্ষেত্রে খাদ্যাভ্যাসে বদল আনতে পারলে ঝুঁকি অনেকাংশে কমে। শীতে কিছু ভালো সবজি আছে যা শিশুকে সংক্রমণের হাত থেকে রক্ষা করে। চলুন জেনে নেই সেসব খাবার সম্পর্কে-

আমলকি: আমলকীতে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট আছে। ফ্লু, সাধারণ সর্দি কিংবা পেটের পীড়ায় আমলকি উপকারি।

মিষ্টি আলু: মিষ্টি আলু ভিটামিন, ফাইবার এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টির সরবরাহকারী। এর স্বাদও ভাল।

সিট্রাস ফল: কমলা, লেবু, জাম্বুরাকে সিট্রাস জাতীয় ফল বলা হয়। এসব ফল দেহের রোগ প্রতিরোধ বাড়াতে সাহায্য করে। তাই শিশুদের জন্য এসব ফল দারুণ উপকারী।

শালগম: শালগমে আছে অ্যাসকরবিক অ্যাসিড, ভিটামিন সি। এসব উপাদান শরীরকে বাইরের রোগ থেকে রক্ষা করে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com