সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ঢাকা মেট্রো চ্যাম্পিয়ন

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে
ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা মেট্রো।
ক্রীড়া প্রতিবেদক : ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা মেট্রো। যদিও দুই দিনের ফাইনাল ম্যাচটি ড্র হয়েছে। তবে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্রথম ইনিংসে এগিয়ে থাকা দলকে জয়ী ঘোষণা করা হয়েছে।

প্রথম ইনিংসে চট্টগ্রাম বিভাগের চেয়ে ১২ রানে এগিয়ে ছিল ঢাকা মেট্রো।

আগে ব্যাটিং করে ১১৯ রানে অলআউট হয় ঢাকা মেট্রো। সর্বোচ্চ ৪৯ রান আসে বাঁধন শিকদারের ব্যাট থেকে। ৪ উইকেট নেন অফ স্পিনার নুবায়েত আলম। নিজেদের প্রথম ইনিংসে চট্টগ্রাম গুটিয়ে যায় ১০৭ রানে।
বাঁহাতি স্পিনার ইয়াসিন মজুমদার নেন ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসে অবশ্য ২০৩ রান করে ঢাকা মেট্রো। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দলের পক্ষে সর্বোচ্চ (৭৪) রান করা বাঁধন ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন। 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com