সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বিভিন্ন বোনাত সড়ক দুর্ঘটনা

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছে। গতকাল শনিবার সিলেট, বগুড়া, কক্সবাজার, নাটোর, নওগাঁ, মুন্সীগঞ্জ ও কিশোরগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিদের মধ্যে শিশুসহ যাত্রী, পথচারী, চালক, কৃষক এবং একজন বিজিবি সদস্য রয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছে আরো বেশ কয়েকজন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :

 

সিলেটের ওসমানীনগরে সিলেট-ঢাকা মহাসড়কে তেলবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছে। গতকাল দুপুরে উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলো সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামশী গ্রামের মৃত গফুর মিয়ার ছেলে মো. নিয়ামত, তাঁর স্ত্রী উসুফা বেগম, তাঁদের মেয়ে আয়শা আক্তার এবং ওসমানীনগর উপজেলার শেরপুর মাঝেরবাড়ি এলাকার মো. ফরিদ মিয়ার ছেলে অটোরিকশাচালক মো. লালন মিয়া। 

বগুড়া : বগুড়ার মোকামতলা উপজেলায় মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাকের চাপায় রফিকুল ইসলাম নামের এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। গতকাল সকালে রংপুর-বগুড়া মহাসড়কের মোকামতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাটোর : নাটোরের হরিশপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

গতকাল দুপুরে এই দুর্ঘটনা ঘটে। 

চকরিয়া : কক্সবাজারের চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। গতকাল সকালে পৌরসভার কাহারিয়াঘোনা এলাকায় বালুবাহী ট্রাকের চাপায় তানহা মণি (১২) নামের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়। আগের রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মালুমঘাট এলাকায় গাড়ির ধাক্কায় ১০ বছরের এক পথচারী শিশু নিহত হয়। অন্যদিকে মালুমঘাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জামান জানান, শুক্রবার রাতে গাড়ির ধাক্কায় নিহত শিশুটির পরিচয় গতকাল দুপুর পর্যন্ত শনাক্ত করা যায়নি।

পাকুন্দিয়া : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রাইভেট কারের চাপায় নুরুজ্জামান আকন্দ নামের এক কৃষক নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার বাহাদিয়া পাঁচপীরের মাজার এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মান্দায় অটোরিকশার ধাক্কায় ভ্যানচালক নিহত : নওগাঁর মান্দায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এমদাদুল হক নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল সকালে মান্দা-নিয়ামতপুর সড়কের কালিকাপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত : মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় একজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাতে জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com