সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রাইম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

রংপুর নগরীর প্রাইম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৬ টার দিকে হাসপাতালের সার্জারি-১ ওয়ার্ডের একটি বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম মো. বাচ্চু মিয়া, তিনি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ৪ নম্বর পলাশবাড়ী ইউনিয়নের মধ্য দরগারপাড়া এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই রাত ৮টা ৪৬ মিনিটে ডান পায়ের উরুতে ঘা, শ্বাসকষ্ট ও ডায়াবেটিসজনিত জটিলতা নিয়ে তিনি প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি-১ ওয়ার্ডে ভর্তি হন এবং চিকিৎসাধীন ছিলেন।

শুক্রবার সকাল ৬টার দিকে স্ত্রী আমিনা বেগমের সহায়তায় তিনি স্বাভাবিকভাবে ওয়ার্ডের বাথরুমে যান এবং ফিরে আসেন। পরে সকাল সাড়ে ৬টার দিকে নিজের ব্যবহৃত একটি গামছা নিয়ে আবারও একাই বাথরুমে যান। এ সময় স্ত্রী সঙ্গে যেতে চাইলে তিনি নিজেই যেতে পারবেন বলে জানান। এর কিছুক্ষণ পর ওষুধ দেওয়ার সময় ডিউটিরত স্টাফরা রোগীকে খুঁজতে বললে তার স্ত্রী বাথরুমের সামনে গিয়ে ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় ডিউটিরত সিনিয়র স্টাফ নার্স, ইন্টার্ন এবং হাসপাতালের অন্যান্য কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে হাসপাতালের এক কর্মচারী বাথরুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ভেন্টিলেশনের রডের সঙ্গে নিজের ব্যবহৃত গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় বাচ্চু মিয়াকে দেখতে পান। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদনসহ অন্যান্য আলামত পর্যালোচনার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এলাকায় ও হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রমি নিউজ বিডি

বিভিন্ন সূত্রঃ মিডিয়া থেকে নেয়া আমরা তাদের কাছে চির কৃতজ্ঞ ।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com