সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বৃক্ষমেলা

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

আগামী ৯ জুলাই থেকে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হচ্ছে। এবারের আয়োজনে প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”।প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন।

বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু ন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, মাসব্যাপী জাতীয় এ মেলার পাশাপাশি দেশের সাতটি বিভাগীয় সদরে ১৫ দিনব্যাপী, ৫৬টি জেলা সদরে সাত দিনব্যাপী এবং ২৯টি উপজেলায় তিন দিনব্যাপী বৃক্ষমেলা অনুষ্ঠিত হবে।

এবারের জাতীয় বৃক্ষমেলায় সর্বমোট ১২০টি স্টল থাকবে।

তিনি বলেন, সরকার ২৫ কোটি বৃক্ষ রোপণের মহাপরিকল্পনা বাস্তবায়নে কতগুলো বৈশিষ্ট্য নির্ধারণ করেছে। এর মধ্যে স্যাটেলাইটভিত্তিক পর্যবেক্ষণ, ন্যাশনাল ট্রি ডাটাবেজ, ড্রোন প্রযুক্তির ব্যবহার ও সবুজ কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকারে রাখা হয়েছে।

এ সময় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর পরিবেশবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ এবং পরিবেশ সচিব ড. ফাহমিদা খানম উপস্থিত ছিলেন।

প্রমি নিউজ বিডি

বিভিন্ন সূত্রঃ মিডিয়া থেকে নেয়া আমরা তাদের কাছে চির কৃতজ্ঞ  ।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com