সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

মমেক হাসপাতালে হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গ নিয়ে এই হাসপাতালে চিকিৎসাধীন ৫৮ শিশুর মৃত্যু হলো।

 

শনিবার (২৬ জুন) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এ তথ্য জানান।

তিনি জানান, মারা যাওয়া চার শিশুর মধ্যে ময়মনসিংহের ফুলপুর উপজেলার একজন, হালুয়াঘাট উপজেলার একজন, নেত্রকোণার কলমাকান্দা উপজেলার একজন ও সুনামগঞ্জ সদরের একজন রয়েছে। তারা হাম উপসর্গের পাশাপাশি নিউমোনিয়া আক্রান্ত ছিল।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরো ১৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯ শিশু। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছে ৯৭ শিশু।

সম্পর্কিত বিষয়:

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com