সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

শ্রীলংকাকেও হারাল বাংলাদেশ

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে
Srilanka
Srilanka

চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানের বিশাল ব্যবধানে হারায় নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। একই দিনে কলম্বোয় শ্রীলংকাকে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

কলম্বোয় যুবাদের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে স্বাগতিক শ্রীলংকাকে ৩৯ রানে হারায় আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ।

বুধবার কলম্বোর ক্রিকেট গ্রাউন্ড ক্লাবে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। বৃষ্টির কারণে ৫০ ওভারের ম্যাচ নেমে আসে ২৮ ওভারে। ব্যাট করতে নেমে দলীয় ২০ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরার আগে ৬ রান করেছেন কালাম সিদ্দিকী। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জাওয়াদ আবরার এদিন দুর্ভাগ্যজনক রানআউটের ফাঁদে পড়েন। তার ব্যাট থেকে এসেছে ৩৫ বলে ৩৮ রান।

শেষ পর্যন্ত ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৪৪ রানের পুঁজি দাঁড় করায় ইয়াং টাইগাররা। ৮৪ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। এ ছাড়া ৩৮ বলে ২৪ রানে টিকে ছিলেন রিজান।

২২ ওভারে ১৬০ রানের টার্গেট তাড়ায় বাংলাদেশি বোলারদের তোপের মুখে যায় শ্রীলংকা। সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে বৃষ্টির আগে ২২ ওভারে ৭ উইকেটে ১২০ রান তুলতে পারে শ্রীলংকা। এরপর আর খেলা চালিয়ে নেওয়া সম্ভব হয়নি। বৃষ্টি আইনে ৩৯ রানের জয় পেয়েছে বাংলাদেশ।

এই জয়ে ছয় ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com