সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

শুরু থেকে বলতে পারলে কাহিনী হতো ভিন্ন, তবে বলতে পারছি না: হৃদয়

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে
hridoy
hridoy

আম্পায়ারের সঙ্গে অসদাচরণের দায়ে তাওহিদ হৃদয়কে প্রথমে দুই ম্যাচ নিষিদ্ধ, এরপর এক ম্যাচের নিষেধাজ্ঞা বাতিল, আবার বিসিবি এক ম্যাচের নিষেধাজ্ঞা আগামী বছর কার্যকর হবে বলে জানিয়েছিলো। এ নিয়ে ক্রিকেটাঙ্গনে তোলপাড়। এরই মধ্যে আবারও অসদাচরণ। এবার ১টি ডিমেরিট পয়েন্ট। আগের ৭টি নিয়ে মোট ৮টি। নিষিদ্ধ হয়ে গেলেন চার ম্যাচ।

ফলে তাওহিদ হৃদয় এবারের প্রিমিয়ার লিগে অঘোষিতভাবে শেষ ম্যাচটি যে ফাইনালে পরিণত হলো, সেটি খেলতে পারলেন না মোহামেডানের হয়ে। দর্শক হয়ে থেকেই দেখতে হয়েছে দলের করুণ পরাজয়। সে সঙ্গে শিরোপাও জেতা হয়নি মোহামেডানের।

এ নিয়ে আজ রাতেই ফেসবুকে নিজের অভিব্যক্তির কথা জানিয়ে পোস্ট করেছেন তাওহিদ হৃদয়। অনেক কিছু বলে গেলেন ইঙ্গিতে। কেন, কার জন্য ঢাল হতে গিয়ে নিজের ঘাড়ের ওপর শাস্তির খড়গ টেনে নিলেন, সেটা অবশ্য খোলাসা করেননি।

ফেসবুকে দেয়া পোস্টে হৃদয় যা লিখেছেন, ‘এবারের প্রিমিয়ার লীগে ২২ গজের বাহিরেও এক প্রকার অলিখিত যুদ্ধ করে গেলো মোহামেডানে স্পোর্টিং ক্লাব। আর কোনো দলকে এতোটা মানসিক যুদ্ধ করতে হয়নি, যতোটা মোহামেডান করেছে।’

‘প্রতিটি গল্পের দুটি দিক থাকে। হয়তো একপক্ষের চাপে অপরপক্ষ আমাদের কখনো জানার সুযোগ হয় না। তাই ঢালাওভাবে সবটা না জেনেই আমরা কিছু করে বসি বা বলে ফেলি। একদম শুরু থেকে যদি সবটাই বলতে পারতাম তবে কাহিনী হতো ভিন্ন, যেটা বলতে পারছি না, কেনো পারছি না তা না হয় পরেই বলবো!!’

‘নিজেদের ভেতর অনেক কিছুই হয়, বড়-ছোট সবাই ভুল করে, পরিবারের অপর মানুষটা যেনো ছোট বা অপমানিত না হয় সেজন‍্য নিজেকেও অনেক কিছু নিজের ঘাড়ে নিতে হয়, আবার সহ‍্য করতে হয়- হোক সেটা অপমান কিংবা ভালোবাসা। এগুলো মিলেই জীবন। আপাতত এটাই বুঝিয়েছি নিজেকে।’

‘মোহামেডানের কর্তৃপক্ষ প্রত‍্যেকটি ম‍্যাচে আমাকে উপস্থিত রাখার জন‍্য যে চেষ্টা করেছেন তার জন‍্য আমি কৃতজ্ঞ। আমার সতীর্থ প্লেয়ার, শ্রদ্ধেয় কোচ, সংশ্লিষ্ট সকলের প্রতি ভালোবাসা।’

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com