সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

এনামুলের বিদায়ে ভাঙল জুটি

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে
Anamul
Anamul

মধ্যাহ্ন বিরতির পর বাংলাদেশের উদ্বোধনী জুটিতে চিড় ধরাতে পারল জিম্বাবুয়ে। পেসার মুজারাবানির বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরলেন এনামুল হক বিজয়। তিন বছর পর টেস্ট দলে ফিরে এনামুল থামলেন ৩৯ রানে। ১২ রানে জীবন পেয়েছিলেন তিনি। শুরুতে শর্ট বলে একটু নড়বড়েও ছিলেন। তবুও উইকেটে থিতু হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ইনিংসটি বড় করতে পারেননি। সাদমানের সঙ্গে তার উদ্বোধনী জুটি টিকল ১১৮ রান পর্যন্ত। রিভিউ নিয়ে বাঁচতে চেয়েছিলেন। কিন্তু ভাগ‌্য তার পাশে থাকেনি। উইকেটে নতুন ব‌্যাটসম‌্যান মুমিনুল হক।

১৮তম বাংলাদেশি হিসেবে হাজারি ক্লাবে সাদমান

পার্ট টাইমার ব্রায়ান বেনেটের বলটা পেছনের পায়ে গিয়ে মিড উইকেট দিয়ে চার মারলেন সাদমান ইসলাম। তাতেই বাংলাদেশ দল পৌঁছে গেল দলীয় ১০০ রানে। সবশেষ ২৪ ডিসেম্বর ২০২২ ভারতের বিপক্ষে চট্টগ্রামে জাকের হোসেন এবং নাজমুল হোসেন শান্ত প্রথম উইকেটেই শতরানের (১২৪) ঞ্জুটি গড়েছিলেন। আবার ৩৩ ইনিংস পর একই ভেন্যুতে শতরানের জুটি গড়লেন দুই ওপেনার সাদমান ইসলাম ও এনামুল হক বিজয়।

শাদমান ইসলাম পেলেন টেস্টে তার ষষ্ঠ অর্ধশতক! অফ স্টাম্পের বাইরে লেংথে বল ছিল। শাদমান বলের লাইনে পুরোপুরি না গিয়েই মারেন ডিপ পয়েন্টে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংস্টনে করা ৬৪ রানের ইনিংসের পর সিলেটে জিম্এবাবুয়ের বিপক্ষে দুই ইনিংসে করেছিলেন ১২ ও ৪ রান। চিটাগংয়ে এসেই পেলেন অর্ধশতক।

সাদমান ইসলাম ও এনামুল হক বিজয়ের ব‌্যাটে পঞ্চাশ রানের জুটি পেল বাংলাদেশ। তের ইনিংস পর বাংলাদেশের উদ্বোধনী জুটিতে এলো পঞ্চাশ রান। ২০২৪ সালে চেন্নাই টেস্টের পর ওপেনিংয়ে পঞ্চাশ রানের দেখা পেল বাংলাদেশ। সেবার ৬২ রান করেছিলেন সাদমান ও জাকির।

ইনিংসের শুরু থেকে আত্মবিশ্বাসী ছিলেন দুই ওপেনার। দুয়েকটি বল এদিক-সেদিক হলেও বাকিটা সময় তারা ছিলেন নিয়ন্ত্রিত। দলে ফেরা এনামুল কিছুটা সময় নিয়েছেন। ১২ রানে জীবনও পেয়েছেন। সাদমান থিতু হতে সময় নেননি। শুরু থেকেই দু্যতি ছড়িয়ে যাচ্ছেন।

জীবন পেলেন এনামুল

স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা নিজের প্রথম ওভারে ব্রেক থ্রু এনে দিতে পারতেন। আউট হতে পারতেন এনামুল হক বিজয়। কিন্তু তাকে জীবন দিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক আরভিন। মাসাকাদজার শর্ট বল জায়গায় দাঁড়িয়ে কাট করতে গিয়ে স্লিপে ক‌্যাচ দেন এনামুল। সেখানে আরভিন থাকলেও বল অতি দ্রুত যাওয়ায় তালুবন্দি করতে পারেননি। এর আগে পেসার মুজারাবানির শর্ট বল সামলাতে এনামুলকে বেগ পেতে হয়েছিল। ১২ রানে এনামুল জীবন পেয়েছেন। দেখার বিষয়, ইনিংসটি কতটা বড় করতে পারেন।

আত্মবিশ্বাসী শুরু সাদমান-এনামুলের

বাংলাদেশের দুই ওপেনার এরই মধ্যে তুলে নিয়েছেন বাউন্ডারি। আঁটসাঁট ব‌্যাটিংয়ে সামলে নিচ্ছেন জিম্বাবুয়ের পেসারদের। শুরুর ৫ ওভারে বাংলাদেশের কোনো বিপদ হয়নি। আত্মবিশ্বাসী ব‌্যাটিং করছেন সাদমান ইসলাম ও এনামুল হক বিজয়।

ওপেনিংয়ে মাহমুদুল হাসান জয়ের জায়গায় এনামুল সুযোগ পেয়েছেন। বাংলাদেশের শেষ ৩৩ ইনিংসে ওপেনিংয়ে কোনো শত রানের জুটি আসেনি। শুরুর ব্যাটিং বিপর্যয়ের কারণে বড় রান পাচ্ছিল না দল। সাদমান-এনামুল জুটি ভরসা হয়ে উঠতে পারেন কিনা দেখার।

প্রথম বলেই জিম্বাবুয়ে ‘অলআউট’

৯ উইকেটে ২২৭ রানে মঙ্গলবার দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল জিম্বাবুয়ে। দিনের প্রথম বলেই তাইজুল গুটিয়ে দেন অতিথিদের। তার টার্ণ করা ডেলিভারীতে ব‌্যাট চালিয়েছিলেন মুজারাবানি। ব‌্যাটে উপরিভাগে লেগে বল যায় উইকেটের পেছনে জাকের আলীর গ্লাভসে। বাংলাদেশের আবেদনে আম্পায়ার সাড়া দেননি। রিভিউ নিয়ে বাংলাদেশ পেয়ে যায় সাফল‌্য।

তাতে দিনের প্রথম বলেই জিম্বাবুয়ে ‘অলআউট’ হয়। জিম্বাবুয়ে কোনো রান যোগ না করেই গুটিয়ে যায় ২২৭ রানে। ৬০ রানে ৬ উইকেট নিয়ে প্রথম ইনিংসের বোলিং শেষ করেছেন তাইজুল। জিম্বাবুয়ের বিপক্ষে তার উইকেট সংখ‌্যা এখন ৪৯।

সুন্দর সকালের অপেক্ষায় বাংলাদেশ

বোলিংয়ে দারুণ প্রত‌্যাবর্তনে জিম্বাবুয়েকে অল্পরানে আটকে রাখার সুযোগ পেয়েছে বাংলাদেশ। ৯ উইকেটে ২২৭ রানে প্রথমদিন শেষ করেছিল জিম্বাবুয়ে। তাইজুল ইসলাম ৬ উইকেট নিয়ে গতকাল তাদের এলোমেলো করে দিয়েছিলেন। আজ শেষ উইকেটে জিম্বাবুয়ে কতদূর যায় সেটাই দেখার।

মঙ্গলবার টেস্টের দ্বিতীয় দিন। বাংলাদেশ অপেক্ষায় একটি সুন্দর সকালের। জিম্বাবুয়েকে দ্রুত গুটিয়ে ব‌্যাটিংয়ে দারুণ শুরু করতে চায় বাংলাদেশ। এই ম‌্যাচে বাংলাদেশের উদ্বোধনী জুটিতে পরিবর্তন আসতে যাচ্ছে। দলে ফিরেছেন এনামুল হক বিজয়। তার সঙ্গে ইনিংস উদ্বোধন করবেন সাদমান ইসলাম। দল থেকে বাদ পড়েছেন মাহমুদুল হাসান জয়।

তাইজুল টেস্ট ক‌্যারিয়ারে ১৬তমবারের মতো ৫ উইকেট পেয়েছেন। তার সঙ্গে তাল মিলিয়ে দারুণ বোলিং করা নাঈম হাসান পেয়েছেন ২ উইকেট। মিরাজ উইকেট না পেলেও তার বোলিং ছিল আঁটসাঁট। তাতে জিম্বাবুয়েকে উড়তে দেয়নি বোলাররা।

শেষটা ভালো করতে পারলে নিশ্চিতভাবেই প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুযোগ পাবে বাংলাদেশ।

ঢাকা/ইয়াসিন/নাভিদ

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com