পহেলা বৈশাখ। বাংলা বছরের প্রথম দিন। এই দিন নিয়ে কতো চিন্তা, কতো ভাবনা, কতো পরিকল্পনা আমার। বৈশাখে নতুন বছরকে বরণ করতে নানা আয়োজন থাকে প্রতিবছর। বৈশাখী মেলায়ও থাকে নানা আয়োজন। তার মধ্যে অন্যতম হচ্ছে, নানান রঙের আর ঢঙের মুখোশ। মজার ব্যাপার হচ্ছে–এবার বৈশাখী মেলায় আমি আর বাবা বুড়োবুড়ির মুখোশ কিনে দুজনেই মুখোশ পরে শোভাযাত্রায় অংশ নিই। সবাই আমাদের দেখে মজা নিয়েছিল। আমার কাছের বন্ধুরা তো আমাকে চিনতেই পারেনি! কী যে আনন্দ লেগেছে আমার। বৈশাখী মেলায় মুখোশ পরে মেলার চারপাশ ঘুরে ঘুরে আনন্দ দিয়েছি। তা কখনোই ভুলবো না। এ বছরের মতো গত বছরও সবাইকে চমকে দিয়েছিলাম। নতুন মুখোশ কিনেছিলাম। বৈশাখী উৎসব এজন্য আমার কাছে অন্যরকম। আর মুখোশ, সে তো বৈশাখী উৎবের আনন্দ বহুগুণে বাড়িয়ে দেয়!
n বয়স : ১+২+২+৩+১+১ বছর; দ্বিতীয় শ্রেণি, টংগিবাড়ী সানরাইজ কিন্ডারগার্টেন, মুন্সীগঞ্জ