সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

১৫ মাতৃভাষার কবিতায় বৈচিত্র্যময় সৌন্দর্য

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে
‘চুনিয়াও শীনজিক জিক ওয়ালসেংয়ে দংয়ে/নাংনান সিস্তাচিম নামেন। বাংআন খুফেতা/কুফেতজা খাথারাং গিসিকনিংও থমমাহা।’ যার বাংলা অর্থ—‘চুনিয়া শীত কুহেলী একটি রাত কাটিয়ে তোমাকেই ভেবেছি অনেক/বলা না বলা কথার ভিড় জমে ওঠে মনে।’ গারো জনগোষ্ঠীর মাতৃভাষা মান্দি ভাষায় লেখা কবিতাটির নাম ‘নাংখো খাসারা সালাম ও নিথুগিপা’।

বাংলায় ‘তোমাকে অভিবাদন হে সুন্দরী’। 

গতকাল শনিবার ঢাকার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্মুক্ত চত্বরে কবিতাটি আবৃত্তি করেন স্বয়ং কবি মতেন্দ্র মানখিন। কবিতাটির বাংলা অনুবাদ‌ও করেছেন গারো জনগোষ্ঠীর এই প্রথিতযশা কবি।

শুধু মান্দি ভাষাই নয়, বাংলাসহ আরো ১৪টি ভাষার কবিতা পাঠ ও আবৃত্তি করেন বিভিন্ন ভাষাভাষী কবি ও আবৃত্তিকাররা।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘর বাংলাদেশের বিভিন্ন জনগোষ্ঠীর ভাষা ও বিদেশি ভাষার কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে। এসব কবিতায় উঠে আসে মাতৃভাষার বৈচিত্র্য ও নিজস্ব সৌন্দর্য। 

অনুষ্ঠানে বাংলাদেশে বসবাসকারী বিভিন্ন ভাষাভাষী কবি ও নাগরিকরা নিজ নিজ ভাষার কবিতা পাঠ করেন। সেই সঙ্গে বাংলা অনুবাদ পাঠ ও বাংলা কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পীরা।

 

অনুষ্ঠানের সঞ্চালক মুক্তিযুদ্ধ জাদুঘরের ব্যবস্থাপক (কর্মসূচি) রফিকুল ইসলাম ভাষা আন্দোলনসহ বাংলাদেশের মুক্তিসংগ্রামে আত্মত্যাগকারী শহীদদের শ্রদ্ধা জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধ জাদুঘর দীর্ঘ ২০ বছর ধরে এই অনুষ্ঠান করে আসছে। সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরের ছোট পরিসর থেকে শুরু হয়েছিল অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানে বাংলাসহ বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠীর মাতৃভাষায় কবিতা পাঠ করা হয়। বিভিন্ন জনগোষ্ঠীর মাতৃভাষার কবিতাগুলোর বাংলা অনুবাদ‌ও পাঠ করা হয়।

গতকাল অনুষ্ঠানে ১৫টি ভাষায় কবিতা আবৃত্তি করেন কবি ও আবৃত্তিশিল্পীরা।

এগুলো হলো বাংলা, মারমা, সাদরি, ইংরেজি, মান্দি, মনিপুরী, হাজং, চাকমা, খেয়াং, কুড়মালি, ম্রো, ফরাসি, চীনা, ককবরক ও সাঁওতালি ভাষা। এর মধ্যে ইংরেজি, ফরাসি ও চীনা ভাষা ছাড়া বাকি ভাষাগুলোর জনগোষ্ঠীরা তাঁদের মাতৃভাষায় কবিতা পাঠ করেন। 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com