সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

অটোচালক আলাউদ্দিনের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

কুমিল্লার দেবিদ্বার উপজেলার হোসেনপুর গ্রামের নিখোঁজ অটোচালক আলাউদ্দিনের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা পুলিশ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে নিখোঁজের প্রায় ১২ দিন পর বাঙ্গরা বাজার এলাকার একটি স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলাউদ্দিন পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। গত ১২ দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে মঙ্গলবার রাতে বাঙ্গরা বাজার এলাকায় একটি অর্ধগলিত লাশ পড়ে থাকার খবর পায় পুলিশ। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লা’শ’টি উদ্ধার করে এবং পরিবারের সদস্যরা পোশাক ও শারীরিক বৈশিষ্ট্য দেখে আলাউদ্দিনের মরদেহ শনাক্ত করেন।

 

বাঙ্গরা বাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন,“খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি নিখোঁজ অটোচালক আলাউদ্দিনের লাশ। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।”

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com