সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

নেত্রকোনায় মোহনগঞ্জ–ময়মনসিংহ রেলপথে কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন আকাশ রায় (২৪) ও রাসেল মিয়া (২৫)। আকাশ রায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ছোট বাউল গ্রামের বাসিন্দা এবং রাসেল মিয়ার বাড়ি শেরপুরের ঝিনাইগাতি উপজেলার মালিজাকান্দা গ্রামে। তাঁরা চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে একটি চালকলের শ্রমিক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ছয়টার দিকে আকাশ, রাসেলসহ সাত–আটজন যুবক চল্লিশা রেললাইনে ঘুরতে যান। এ সময় রেললাইনের ওপর দাঁড়িয়ে তাঁরা ছবি ও ভিডিও ধারণ করছিলেন। সে সময় মোহনগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা কমিউটার ট্রেনটির ধাক্কায় আকাশ ও রাসেল রেললাইনের পাশে ছিটকে পড়েন। পরে ট্রেন চলে গেলে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তাঁদের মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন সরকার বলেন, রেলওয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com