সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

গাঁয়ের শীত

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে
গাঁয়ের শীত

– স্বপন শর্মা

শীত এলে সকলে মিলে পিঠা খাওয়ার ধুম,
আমরা মাতি চড়ুইভাতি কেড়ে নিয়ে রাতের ঘুম।

আমার গাঁয়ে হিমেল বায়ে কষ্ট যেমন হত,
শীতকে পেয়ে ছেলে-মেয়ের লাগত খুশি কত!

খোলা আকাশে হিম বাতাসে জমে শীতের মেলা
নকশি, পুলি চিতই পিঠা মজার যতো খেলা।

রাতের বেলায় শীতমেলায় যাত্রা-পালা গান,
যেতে না পেয়ে বুড়ো দাদু করছে অভিমান।

মদন রায়ের পালা গানের ভাওইয়া সুরে
গাঁয়ের লোকের দুঃখ-শোকের কষ্ট যেত দূরে।

রাতের বেলা যাত্রা -পালা গাঁয়ের খোলা মাঠে
আমার গাঁয়ে এমনি করে শীত আজও কাটে।
.

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com