বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

তারেক রহমান ও জাইমার ভোটার নিবন্ধন সম্পন্ন

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

ভোটার তালিকায় নাম তুলতে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান। গতকাল শনিবার আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে গিয়ে তারা আঙুলের ছাপ, আইরিশের প্রতিচ্ছবি আর বায়োমেট্রিক তথ্য দেন। এদিকে আনুষ্ঠানিকতা সারলেও তালিকায় অন্তর্ভুক্ত হতে একদিন সময় লাগবে বলে জানা গেছে।

ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমান গতকাল ভোটার নিবন্ধন ফরম জমা দিয়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন। ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিষয়ে তিনি বলেন, তাদের ভোটার হওয়ার আবেদন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ রবিবার কমিশনে এটা পেশ করা হবে। কমিশনের সিদ্ধান্তের পর তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

এনআইডি উইংয়ের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানিয়েছেন, তথ্য দেওয়ার পর তারেক রহমানের এনআইডি পেতে সর্বোচ্চ একদিন লাগবে।

এর আগে গতকাল দুপুর ১টায় আগারগাঁওয়ে ইটিআই ভবনে গিয়ে আঙুলের ছাপ, আইরিশের প্রতিচ্ছবি আর বায়োমেট্রিক তথ্য দেন বিএনপি নেতা তারেক রহমান। এস ময় ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। এর আগে বেলা ১২টা ২৬ মিনিটে ওই ভবনে প্রবেশ করেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। এরপর আঙুলের ছাপ, আইরিশের প্রতিচ্ছবি আর বায়োমেট্রিক দিয়ে ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সারেন জাইমা রহমান।

জানা গেছে, বিএনপির তারেক রহমান ও জাইমা রহমান গুলশান অ্যাভিনিউয়ের একটি বাসার ঠিকানায় ভোটার হয়েছেন। ইসি সূত্রে জানা গেছে, ঠিকানাটা হচ্ছে, বাসার নম্বর-এন ই-ডি৩/বি; ওয়ার্ড নম্বর-১৯, গুলশান অ্যাভিনিউ, পোস্ট কোড-১২১২। এই ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে। আর বর্তমান ঠিকানা উল্লেখ করা হয়েছে ধানমন্ডি ১৫ নম্বরে ধানমন্ডি আবাসিক এলাকার একটি বাসাকে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com