ডানাভাঙা পর্যটক পাখির মতন
অসহায় দৃষ্টিতে আমি তাকিয়ে আছি
শব্দহীন থেকে শব্দময় আরশিতে চোখ রেখে
অবাক হওয়ার পালায় যোগ হয়েছে
আরেকমাত্রা- মানুষগুলো
এমন কেন? বৈশিষ্ট্যমণ্ডিত শব্দভাণ্ডারে
চিৎকার-চেঁচামেচির পর খুলে গেছে আসল দরোজা
যা বলতে হবে- বলার কথা যা-
কেউ তা বলছে না-
অপারগ অজুহাতে সচল দুহাত বন্ধ রেখে
নির্বোধের অভিনয়ে চলে প্রকৃতিযাপন
নিজেকে বাঁচিয়ে চলতে-চলতে একদিন
নিজেই আটকা পড়ে যাবে খাঁদে
সমাগত সেদিনের অপেক্ষায় থেকে
যখন উন্মোচিত হবে গাত্রোত্থান পর্ব,
দেখা যাবে- সবই বৃথা ক্ষণ গণনার কাল
নিজেই নিজের ওপর জুলুম করেছ, অন্যকে
কেন দেবে গাল।








