যুক্তরাজ্যে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জানা যায়, যুক্তরাজ্যে সরকারের প্রতিনিধিদের সঙ্গে পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে লন্ডন গেছেন তিনি। গতকাল বুধবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন তিনি।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকের একটি পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় সকালে লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন আমিরে জামায়াত।








