বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ট্রাইব্যুনালের নতুন এজলাস উদ্বোধন

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার করা দ্বিতীয় এজলাস উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। গতকাল বেলা ৩টার দিকে নতুন এ এজলাস উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের পর সংস্কার করা এজলাস কক্ষ ঘুরে দেখেন প্রধান বিচারপতি। এসময় ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান মো. গোলাম মর্তূজা মজুমদার তার সঙ্গে ছিলেন।

এ ছাড়া ট্রাইব্যুনাল-১ এর দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী, ট্রাইব্যুনাল-২ এর দুই সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী, ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মোহাম্মদ রুহুল ইমরান, প্রসিকিউটর ও ট্রাইব্যুনালের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

চব্বিশের জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারকাজ চলছে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দুটি ট্রাইব্যুনালে চলছে এই বিচারকাজ।

বিদায়ি সংবর্ধনা আজ : দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে বিদায়ি সংবর্ধনা দেওয়া হবে আজ।

সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক নম্বর কোর্টে (প্রধান বিচারপতির এজলাস) এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com