বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে হাদি

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের  অ্যাকসিডেন্ট ইমার্জেন্সি ইউনিটে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এর আগে সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করে। তার এক ঘণ্টার মধ্যেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে। দুপুর আড়াইটার দিকে বক্স কালভার্ট এলাকার সামনে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com