সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

জেগে উঠ্ আরেকবার

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে
জেগে উঠ্ আরেকবার

– জাফর পাঠান – দ্রোহের দহন 

জেগে উঠ্ আরেকবার
জাফর পাঠান

ওরে ঘুমন্ত মানবের দল
জেগে উঠ্ আরেকবার-
চেয়ে দেখ্ আজি খুনিদের তান্ডবে
চারদিকে শুধু সন্তানহারা মায়ের কান্না,
স্বামীহারা বিধবা আর পিতৃহারা এতিমের কান্না।

ওরে দর্শকের দল
মোহ ভেঙে গর্জে উঠ্-
দেখ্ মুখের ভাষা কেড়ে নিয়েছে ওরা
প্রতিবাদী আর ধর্ষিতের রক্তে রঞ্জিত হচ্ছে জনপদ,
ভিন্নস্রোতে ঘুরিয়ে দিচ্ছে অধিকার আদায়ের গতিপথ।

ওরে শোষিত নিগৃহীতের দল
ভয় ঝেড়ে হুঙ্কার দিয়ে উঠ্-
তোদের রক্ত, ঘাম, শ্রম চুষে নিচ্ছে ওরা
দিচ্ছেনা শ্রমানুযায়ী মজুরী, দিচ্ছেনা অধিকার,
ক্ষমতার জোরে কেড়ে নিচ্ছে দলিতের ন্যায্য স্বাধীকার।

ওরে গৌরবান্বিত বাঙালির দল
উঠ চেতনাকে জাগিয়ে উঠ্-
চেয়ে দেখ আজি মাতৃভুমির একি হাল
মুষ্টিমেয় অপদার্থের কাছে জিম্মি সারা জাতি,
ওদের কাছে স্বাধীকারের দাবি যেন মিথ্যার বেসাতি!

ওরে অপরাজেয় মুক্তিযোদ্ধার দল
জাতিকে ফের জাগিয়ে তোল-
বলে দে- চেয়েছিনু দেশ ও মানবের স্বার্থোদ্ধার
ছিলাম সংকল্পিত দাবি আদায় করবোই করে নাজেহাল,
যেথায় থাকবেনা হানাহানি আর খুনাখুনি-থাকবেনা আকাল।

ওহে স্বাধীনতা আদায়কারীর দল
তুলে দিয়ে যাও জগদ্দল-
বলো-শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম বলে
পেয়েছি স্বাধীনতা, পেয়েছি ভাষা, পেয়েছি শুভানুধ্যায়ী,
শোষককে পরিয়ে কলঙ্ক তিলক, আমরা হয়েছি নতুন অধ্যায়ী।

ওহে গর্বের কালজয়ী যোদ্ধার দল
জাগিয়ে দিয়ে যাও বল্-
যেন হুঙ্কারে আকাশ বাতাস, রাজপথ কম্পিয়ে
ঝাঁপিয়ে পড়ে সবাই মানব স্বাধীকারের সংগ্রামে,
শোষকের মাথা করে দেয় যেন চূর্ণ-উদ্দীপ্ত হয়ে দেশপ্রেমে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com