বিজ্ঞপ্তিতে বলা হয়, হৃদ্যতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের চলমান বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা হয়। ভবিষ্যতে যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার হবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয়।
এদিকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।