সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বিষন্নতা

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

– উৎপল সরকার – একা কবিতার শহরে

মেঘলা আকাশে আজও একরাশ বিষণ্ণতা
আকাশে ছায়ার মতো জমে থাকা ভীষণ অস্থিরতা ৷
ছায়ার অগচরে বসে কি যেন ভাবছি সারারাত,
যা আমার নয় তা চাইতে গিয়ে হারিয়েছি সব আজ।

আমি একা আমার চারিপাশে কষ্টেরা ঘিরে ধরেছে মন
যমকালো মেঘের হাওয়ায় জেনেছি জীবন অন্যরকম ।
আজ আকাশ হল হিমকালো অন্ধকারের পর্দা ঘেরা
ঘরের কোনে বদ্ধ আমি দুঃখের সাগরে হৃদয় সইছে পিড়া ।

কল্পনাতে ভেসে বেড়াই খুঁজে বেড়াই শুধু তোমাকে
আমার আকাশ আজ মেঘে ঢাকা ছায়া তুমি কবিতা
মেঘগুলো তারার মেলায় অস্থিরতায় ঘিরে ধরে বিষণ্ণতা ৷
নীলাকাঁশ সহস্র বেদনায় ঢাকা কালো পর্দার আবরনে
একগুচ্ছ মেঘ সেজে শুধূ ভেসে বেড়াও অন্ধকারে ৷

পৃথিবীর নীল রং মুছে যায় ,তোমায় খুজি মেঘ মাঝারে
হাওয়া হয়ে ভাসালে তোমায় ঝড়ে পরো অঝড়ে ৷
তোমার নিঃশ্বাসের চঞ্চল ধ্বনি অনুভবে আমি শুনি ,
অন্ধকারেও তুমি আছো তবু হাত বাড়ালেই শূন্যতা
হৃদমাঝাড়ে তোমায় রাখি তবু পৃথিবী আমার বিসন্নতা ৷

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com