সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

জলের আয়নায়

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে
বর্ষার বিলের জলে ভেসে যায় একা রাজহাঁস

দূরের দিগন্তরেখা অব্দি জলে টলোমল

মৃদু বাতাসের দোলা, আকাশের নীল ছায়া জলে।

দলছুট হাঁস তুমি কোথায় চলেছ একা একা!

 

বিশাল বিলের মধ্যে অবশিষ্ট কিছু আর নেই

নীল নির্জনতা ছুঁয়ে ভাসমান শুধু রাজহাঁস।

এই দৃশ্য দেখে কোনো চারুশিল্পী জানি

এঁকে ফেলবেন আশ্চর্য প্রতীকী ছবি।

 

কোনো দার্শনিক যদি এ দৃশ্য দেখেন

হঠাৎ চমকে উঠে জগৎ ও জীবনের

শাশ্বত সত্যের কথা বলবেন নিশ্চিত :

আসলে মানুষ হলো পৃথিবী নামের বিলে

ওই রাজহাঁস।

 

 

বর্ষার বিলের দৃশ্যে আমি এর কিছুই ভাবিনি

মনে পড়েছিল শুধু জন্মের প্রথম ভোর আর মাতৃমুখ।

জন্ম-মৃত্যু, শিল্প, দর্শন ছাপিয়ে জল-প্রতিবিম্বে শুধু

আজীবন অসহায় নিজেকেই ভাসতে দেখেছি।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com