গতকাল সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া বিএনপিতে যোগ দেন।

রেজা কিবরিয়ার যোগদান প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা তাঁকে দলে স্বাগত জানাচ্ছি।’ তিনি আরো বলেন, ‘আমরা আশা করি, ড. রেজা কিবরিয়া আমাদের কর্মকাণ্ডকে আরো শক্তিশালী করবে। তাঁর যোগদান সারা দেশে ইতিবাচক প্রভাব ফেলবে।
মির্জা ফখরুল বলেন, ‘আপনারা জানেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা বহু কর্মসূচি ঘোষণা করেছি।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা মেধাভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও অগ্রচিন্তার নেতৃত্ব দিয়ে আগামী বাংলাদেশের ভিত্তি নির্মাণ করতে চাই।
তিনি বলেন, ‘সংস্কার বাস্তবায়নে আমাদের প্রয়োজন মেধাবী ও দক্ষ নেতৃত্ব। যারা জাতীয় রাজনীতি এবং গণতান্ত্রিক সংস্কারে ভূমিকা রাখতে সক্ষম। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।’