বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

প্রথমবারের মতো বিএনপির সভায় ব্যারিস্টার জাইমা রহমান

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে
প্রবাসে বসবাসরত দলের এক ভার্চুয়াল সভায় ব্যারিস্টার জাইমা রহমানের অংশ নেওয়া ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গত রবিবার এ রকম একটি ভার্চুয়াল সভা হয়। জাইমা রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে।

ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিদলের সঙ্গে প্রবাসীদের ভোট কার্যক্রম নিয়ে এই সভা হয়।

এতে ঢাকা থেকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসাইন আলমগীর পাভেল ভার্চুয়ালি যুক্ত ছিলেন। 

৩৯ সেকেন্ডের ওই ভিডিওতে জাইমা রহমান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘থ্যাংক ইউ সবাই। এত করে যে আপনারা সবাই এসেছেন, এত কাজ যে করেছেন। আপনাদের চিন্তাভাবনায় কী অসুবিধা-সুবিধা এটাও বললেন।

কয়েকটি বিষয়ের ব্যাপারে আলাপ করা হয়েছে। রিজভী (রুহুল কবীর রিজভী) আংকেলও নোট নিয়েছেন, পাভেল (মওদুদ হোসেন পাভেল) আংকেলও। আমরা হয়তোবা সেন্ট্রালি দেখি কতটুকু করতে পারি।’ 

জাইমা রহমান আরো বলেন, ‘অবশ্যই কাজটা যেন এগিয়ে যায়।

সবার সঙ্গে সবার যোগাযোগ আছে, সেটা করা উচিত। উই শুড হেল্প ইচ আদার, হোয়াট পসিবল। খোকন (মাহবুব উদ্দিন খোকন) আংকেল সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন, সময় অনুযায়ী কিভাবে কিভাবে করা উচিত। ওটা যেন আমরা না দেরি করি। আর  এখানে যে স্কেজুয়ালটা আছে, ওইভাবে ওই অনুযায়ী কাজ করা উচিত।
থ্যাংক ইউ সো মাচ।’ 

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুম্মন বলেন, ‘ব্যারিস্টার জাইমা রহমান রবিবার একটি ভার্চুয়াল সভায় যোগ দিয়েছিলেন। সেখানে তিনি বক্তব্যও রেখেছিলেন। এর একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।’

রাজনীতিতে জাইমা রহমান সরাসরি যুক্ত না হলেও এই প্রথম প্রবাসীদের ভোটার বিষয়ক একটি দলীয় ভার্চুয়াল সভায় তাঁকে দেখা গেল। এর আগে তারেক রহমানের প্রতিনিধি হিসেবে  ৫ ও ৬ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিয়েছিলেন তিনি। এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিন সদস্যের ওই প্রতিনিধিদলে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও ছিলেন।

গত মাসে  বিদেশি সংবাদমাধ্যম বিবিসিতে এক সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রশ্ন করা হয়েছিল, বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বে পরিবারের প্রভাব কতটা থাকবে? রাজনীতিতে ডা. জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমান যুক্ত হবেন কি না? জবাবে তারেক রহমান বলেছেন, ‘সময়-পরিস্থিতি বলে দেবে ওটা।’

জাইমা রহমান বাবা-মায়ের সঙ্গে ২০০৮ সালে লন্ডন যান। সেখানে তিনি স্কুল, মাধ্যমিক ও উচ্চতর শিক্ষা নেন। লন্ডনের লিংকন্স ইন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেছেন। এর আগে কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি লাভ করেন।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com