বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

শেখ হাসিনার রায় নিয়ে পোস্ট, ঢাবির ডেপুটি রেজিস্ট্রার আটক

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

মানবতাবিরোধী অপরাধে মত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও ডাকসুর নেতারা। তিনি রায়কে অবজ্ঞা করেছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার গভীর রাতে কর্মকর্তাদের আবাসিক ভবনে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার দেওয়া মৃত্যুদণ্ডের রায়কে ঘিরে ফেসবুকে আপত্তিকর পোস্ট করেছিলেন লাভলু। তার ফেসবুক আইডি থেকে শেখ হাসিনার ছবি সংবলিত একটি কার্ডে ‘আই ডোন্ট কেয়ার’ লেখা পোস্ট ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে প্রতিক্রিয়া তৈরি হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, লাভলু রায়ের বিষয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করেছিলেন। রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও শিক্ষার্থীরা তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। আজই তাকে আদালতে পাঠানো হবে।

জানা গেছে, মুহাম্মদ লাভলু মোল্লা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

এদিকে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ রাতেই ফেসবুকে পোস্ট দিয়ে জানান, লীগের দোসর ঢাবির ডেপুটি রেজিস্ট্রার জঙ্গি লাভলুকে খুঁজে বের করে পুলিশে দেওয়া হয়েছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com