পাবনা পৌর সদরের শালগাড়িয়া সরদারপাড়া এলাকা থেকে ৯ বছরের শিশু হাফসার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে নানা বাড়ির পাশের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার হয়।
পুলিশের ধারণা, কানের দুল হাতিয়ে নিতে সন্ত্রাসীরা শ্বাসরোধে মেয়েটিকে হত্যা করে বাগানে ফেলে গেছে। এ ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে।
লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা
চট্টগ্রামে পাওনা টাকা নিয়ে যুবক হত্যা: ৩ আসামি গ্রেপ্তার
হাফসা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের কামারগাঁও গ্রামের হাফিজুর রহমানের মেয়ে। সে একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। কয়েকদিন আগে হাফসা তার মায়ের সঙ্গে পাবনা পৌর সদরের শালগাড়িয়া সরদারপাড়ায় নানা বাড়িতে বেড়াতে যায়।
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, শনিবার সন্ধ্যা ৬টার পর থেকে হাফসাকে খুঁজে পাচ্ছিলেন না স্বজনরা। তার সন্ধান চেয়ে এলাকায় মাইকিং করা হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে নানা বাড়ির পাশের বাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্বজন ও এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
তিনি জানান, পুলিশ ধারণা করছে, কানের দুল ছিনিয়ে নিতে সন্ত্রাসীরা শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে বাগানে ফেলে রেখে যায়। এ ঘটনায় সন্দেহভাজন দুই যুবককে আটক করা হয়েছে। তদন্ত চলছে।