বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

দরজা আটকে ঘরে বসেছিল চোর

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ পৌর শহরের মোহাম্মদপুর এলাকায় ঘটেছে এক নাটকীয় চোরকাণ্ড।

 

শনিবার (১৫ নভেম্বর) রাত ১০টায় মোহাম্মদপুরের লিয়ামত মিয়া নামের একজনের তিন তলা বাসায় চোর ঢোকে। বিষয়টি পাশের পরিবারের লোকজন টের পেয়ে পুলিশ ও এলাকাবাসীকে জানান।

বিষয়টি জানাজানি হলে ওই বাসার নিচে জনতার ভিড় ও হৈচৈ পড়ে। তখনই ঘটে মূল ঘটনা, পরিস্থিতি বেগতিক টের পেয়ে চোর দ্রুত ঘরের ভেতর দরজা আটকে বসে পড়ে। দীর্ঘক্ষণ ডেকে ও ভিতরে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙার জন্যে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে।

 

ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। কিন্তু ভেতরে ঢুকেই সবাই হতবাক, চোরকে কোথাও পাওয়া যাচ্ছে না! পুরো ঘর তল্লাশি চালানোর পর এক পর্যায়ে বাথরুমের ছাদের ওপর লুকিয়ে থাকা অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

তবে মব সৃষ্টির আশঙ্কায় পুলিশ ঘণ্টাখানেক ওই বাসায় নিরাপদে পাহারায় রাখে। উৎসুক জনতার ভিড় কমলে চোরকে নিচে নামিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

 

সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম বলেন, “ফায়ার সার্ভিস চোরকে উদ্ধার করছে, পুলিশ তাদেরকে সহযোগিতা করেছে। চোরকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

 

ঢাকা/মনোয়ার/এস

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com