পাঁচ ব্যাংক একীভূতকরণের অংশ হিসেবে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. মোকসুদুজ্জামান। তিনি ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে কর্মজীবন শুরু করেন।
মো. মোকসুদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তী সময়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট থেকে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন হিউম্যান রিসোর্সেস ডিগ্রি অর্জন করেছেন।—বিজ্ঞপ্তি



















