বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

স্বামী-স্ত্রীসহ সড়কে ছয়জন নিহত

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ ছয়জন নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত—

ভালুকা (ময়মনসিংহ) : ময়মনসিংহের ভালুকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কলিজাকান্দা গ্রামের আব্দুল হাসিমের ছেলে মজিবুর রহমান (৬০) ও তাঁর স্ত্রী হোসনেয়ারা বেগম (৫০)। গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হাজীরবাজার স্বপ্ন বিলাসের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনে ওই দুর্ঘটনাটি ঘটে।

মো. মজিবুর রহমান ও তাঁর স্ত্রী হোসনেয়ারা বেগম গত রবিবার ঘটনার রাতে মোটরসাইকেলে করে গাজীপুরের দিকে যাচ্ছিলেন। পথে তাঁরা হাজীরবাজার স্বপ্ন বিলাসের সামনে পৌঁছলে সরকার পরিবহনের একটি বাস তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। 

গোপালগঞ্জ : নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা গ্যাসভর্তি ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত রবিবার সাতপাড় পশ্চিমপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন সারোজ ভট্টাচার্য (৫০) এবং বিজয় বিশ্বাস (২২)। 

রাজশাহী : রাজশাহীতে বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। গতকাল রাজশাহী নগরীর বারো রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালকের নাম ইদ্রিস আলী (৫৫)।

তিনি ছোটবনগ্রাম এলাকার বাসিন্দা। 

ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় বাসচাপায় মিরাজ হোসেন (২২) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার আসাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com