বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

দেশে আধুনিক ড্রেজার তৈরি করায় সাড়ে ৪০০ কোটি টাকা ব্যয় কমেছে

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে
নৌপরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘দেশে ২৮ ইঞ্চির দুটি ও ২৪ ইঞ্চির দুটি আধুনিক কাটার সাকশন ড্রেজার তৈরি করায় সাড়ে ৪০০ কোটি টাকা খরচ হয়েছে। অথচ বিদেশ থেকে এই ড্রেজার কিনলে অন্তত ৮০০ কোটি টাকা লাগত। এতে আমাদের ব্যয় অর্ধেক কমে এসেছে। নদীতে নাব্যতা সংকট নিরসনে এই বালু কাটার ড্রেজারের বিভিন্ন যন্ত্রপাতি বিদেশ থেকে আমদানি করে বিদেশি প্রযুক্তিতে দেশেই তৈরি করা হয়েছে।

’ 

গতকাল শনিবার মানিকগঞ্জের আরিচা ঘাটের অদূরে যমুনা নদীতে বিআইডব্লিউটিএ ড্রেজার আন্ধারমানিক-১ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, বিশ্বের অনেক দেশেই বন্দর বিদেশি ব্যবস্থাপনায় পরিচালিত হওয়ায় লাভবান হচ্ছে। চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন ও দেশের সব নৌপথে বিনিয়োগ বাড়াতে বিদেশি ব্যবস্থাপনা জরুরি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আরো বলেন, ‘আমরা আকাশ থেকে একটা পাখি পড়লেও তাতে রাজনীতি খুঁজি।

দেশের বিভিন্ন জায়গায় নদীর পারের অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হচ্ছে। অভিযানের সময় চারপাশ থেকে বাধা আসে। আমাদের অভিযানে দায়িত্বরত লোকজনদের অভিযানের সময় ঢিল ছুড়ে। আপাতত এ অভিযান বন্ধ রয়েছে।
পরে আবার শুরু করা হবে।’

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com