নুসরাত ফারিয়া, ঢালিউডের পাশাপাশি টালিউডেও সমান দর্শকপ্রিয় এ অভিনেত্রী। তার স্টাইলিশ উপস্থিতি, অভিনয় ও গ্ল্যামারাস লুক নিয়ে প্রায় সময়ই আলোচনায় আসেন। এবার স্যাটায়ার ক্যাপশনে নীল সমুদ্রে কালো পোশাকে নরম রোদের সকালে ‘উষ্ণতা’ ছড়ালেন ফারিয়া। এক ছবিতে দেখা যাচ্ছে, নীল সমুদ্রে কালো ব্রালেট ও শর্টসে উষ্ণতা ছড়াচ্ছেন গ্ল্যামারাস এ অভিনেত্রী। এ সময় তার চোখেমুখে ছিল মিষ্টি হাসির আভা। এ তারকা বলেন, ‘তোমার চোখের জন্য এটা অনেক বেশি কিছু। তাহলে স্ক্রল করো প্রিয়।’ এটি কাকে বা কাদের উদ্দেশে বলেছেন এ বিষয় ধোঁয়াশাই রেখেছেন। তার এই বোল্ড লুকে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ভক্তদের মাঝে। দীর্ঘ সময় ধরে শোবিজে কাজ করা নুসরাত ফারিয়া শুধু চলচ্চিত্রেই নয়, সংগীতেও রেখেছেন দক্ষতার ছাপ। তার গাওয়া ‘পটাকা’ এবং ‘বুম বুম’ গানগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে দারুণ সাড়া ফেলেছে। তিনি বিভিন্ন সামাজিক ইস্যুতে তার অবস্থান তুলে ধরেন এবং তরুণদের অনুপ্রেরণার প্রতীক হিসেবে বিবেচিত হন।