শিহাব সরকার
এই হিসেবে দেবী অরোরা টিথোনাসের প্রতি কোনো অবিচার করেননি। দেবলোকের রীতি অনুযায়ী তিনি তাঁর দেবীসুলভ ক্ষমতাকেই ব্যবহার করেছেন। ‘টিথোনাস, অরোরার প্রতি’ কবিতায় বিবৃত পৌরাণিক গল্পটি প্রাক্তন মানব-প্রেমিকের ওপর দেবী অরোরার করুণা প্রদর্শন দিয়ে শেষ হয়। আলফ্রেড টেনিসন তাঁর কবিতায় পৌরাণিক গল্পটি থেকে সরেও এসেছেন। মূল গল্পে দেবী অরোরা নিজে জিউসের কাছে টিথোনাসের দীর্ঘ জীবনের জন্য আবেদন করেন। কিন্তু কবিতায় জীবনের ভারে ন্যুব্জ ও জরাগ্রস্ত টিথোনাসের আর্তি জিউসের কাছে—এই অভিশপ্ত বেঁচে থাকা আমার জন্য এক অন্তহীন শাস্তি। এই শৃঙ্খল থেকে আমাকে মুক্ত করো দেবসাম্রাজ্যের অধিপতি মহামান্য জিউস। আমি মুক্তি চাই। আমি মৃত্যু চাই। আশা করি কাব্যগ্রন্থটি পাঠকের ভালো লাগবে।