ডেঙ্গু জ্বরের বেশির ভাগই হয়ে থাকে অনূর্ধ্ব ১৫ বছর বয়সে। বর্ষা মৌসুমে ও শহরে বস্তি এলাকায় ডেঙ্গু বেশি দেখা যায়। ডেঙ্গু ভাইরাসের চারটি সেরোটাইপ শনাক্ত হয়েছে। একাধিক টাইপে বা দ্বিতীয়বার আক্রান্তের ক্ষেত্রে রোগের তীব্রতা অনেক বেশি হয়।
শিশুরা আক্রান্ত হয় বেশি, জটিলতার হারও বেশি। তাই এ সময় শিশুদের বিষয়ে সতর্ক হতে হবে।
এখন বৈশ্বিকভাবে ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায় এডিস মশার কামড় থেকে নিজেকে রক্ষা। শিশুকে ফুল শার্ট, ফুল প্যান্ট ও মোজা পরানো। দিনেও মশারি টানিয়ে ঘুমানো উচিত।