সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ত্বক হলে তৈলাক্ত

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

তৈলাক্ত ত্বক অনেক সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। বারবার মুখ ধোয়ার পরও কিছুক্ষণ পর মনে হয় ত্বক তেলে চকচক করছে, মেকআপ টিকছে না, বা ব্রণ-ফুসকুড়ি উঠছে। একটু যত্ন নিলে এমন ত্বকও হতে পারে সতেজ ও উজ্জ্বল। তৈলাক্ত ত্বক ভালো রাখার পরামর্শ দিয়েছেন রূপ বিশেষজ্ঞ শারমিন কচি লিখেছেন অলকানন্দা রায়

যে কারণে ত্বক তৈলাক্ত হয়

ত্বকের তেলগ্রন্থি থেকে স্বাভাবিকভাবেই সেবাম (তেল) নিঃসৃত হয়। এটি ত্বককে আর্দ্র ও সুরক্ষিত রাখে। কিন্তু কারো কারো ক্ষেত্রে এই নিঃসরণ বেশি হয়। এর পেছনে রয়েছে কয়েকটি কারণ।

তৈলাক্ত ত্বকের যত্নে করণীয়
পরিষ্কার রাখা : দিনে অন্তত দুইবার হালকা ও তেলমুক্ত ফেসওয়াশ দিয়ে মুখ ধুতে হবে। খুব শক্ত সাবান দিয়ে এবং ঘন ঘন মুখ ধোয়া উচিত নয়। এতে ত্বক শুষ্ক হয়ে আবারও বেশি তেল তৈরি করে।

ময়েশ্চারাইজার অপরিহার্য : অনেকে মনে করেন তৈলাক্ত ত্বকে ময়েশ্চারাইজারের দরকার নেই।

সানস্ক্রিন : তৈলাক্ত ত্বকের জন্য জেল-বেসড বা ম্যাট ফিনিশ সানস্ক্রিন বেছে নিন। এটি সূর্যরশ্মি থেকে সুরক্ষা দেবে, আবার বাড়তি তেল নিঃসরণ হওয়া থেকে বিরত রাখবে।

সাপ্তাহিক এক্সফোলিয়েশন : সপ্তাহে এক-দুইবার হালকা স্ক্রাব ব্যবহার করুন। এতে মৃত কোষ দূর হবে, ব্রণ হওয়ার প্রবণতাও কমবে।

খাদ্যাভ্যাস : ভাজাপোড়া ও অতিরিক্ত চিনি এড়িয়ে চলুন। প্রচুর পানি পান করুন, শাক-সবজি ও ফল খান। ওমেগা ৩ ফ্যাটি এসিড সমৃদ্ধ খাবার (বাদাম, মাছ) ত্বকের তেল নিয়ন্ত্রণে সাহায্য করে।

যেসব অভ্যাস এড়িয়ে চলবেন

* বারবার হাত দিয়ে মুখ স্পর্শ করা

* ভারী ক্রিম বা তেলযুক্ত প্রসাধনী ব্যবহার

* রাতে মেকআপ না তুলে ঘুমানো

যা জেনে রাখা প্রয়োজন

*    খুব গরম পানি দিয়ে বারবার মুখ ধুলে ত্বক শুকিয়ে গিয়ে উল্টো আরো বেশি তেল তৈরি করে। তাই কুসুম গরম বা ঠাণ্ডা পানি ব্যবহার করা ভালো।

*    মোবাইল ফোনের স্ক্রিনে জমে থাকা ময়লা-তেল মুখে ব্রণ বাড়ায়। নিয়মিত ফোনের স্ক্রিন পরিষ্কার করুন।

*    বাইরে থাকলে টিস্যুর পরিবর্তে ব্লটিং পেপার ব্যবহার করুন। এটি ত্বক থেকে তেল শুষে নেয়, মেকআপ নষ্ট করে না।

*    অনিদ্রা বা কম ঘুম হরমোনাল পরিবর্তন ঘটায়, এতে তেল নিঃসরণ বেড়ে যায়। পর্যাপ্ত ঘুম তাই জরুরি।

ফেসপ্যাক বানাবেন যেভাবে

তেলতেলে ত্বকের যত্নে ঘরে বসেই কিছু প্রাকৃতিক ফেসপ্যাক ব্যবহার করা যায়। এগুলো সহজলভ্য, ক্ষতিকর নয় এবং ত্বককে সতেজ রাখে।

মুলতানি মাটি প্যাক : মুলতানি মাটি ২ চামচ, গোলাপজল ২-৩ চামচ মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এটি অতিরিক্ত তেল শোষণ করে, ছিদ্র পরিষ্কার রাখে।

শসা ও দই প্যাক : শসার রস ২ চামচ, দই ১ চামচ মিশিয়ে মুখে ১৫ মিনিট রাখুন। শসা ত্বকর তাপমাত্রা ঠাণ্ডা করে, দইয়ের ল্যাকটিক এসিড ত্বক মসৃণ করে।

ডিমের সাদা অংশ মাস্ক : ডিমের সাদা অংশ ১টা, কয়েক ফোঁটা লেবুর রস ভালোভাবে মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এটি ছিদ্র টাইট করে, তেল ও ব্রণ কমায়।

মধু ও নিমের প্যাক : নিমপাতা বাটা ১ চামচ, মধু ১ চামচ, মিশিয়ে ব্রণপ্রবণ জায়গায় লাগান। এটি ব্যাকটেরিয়া প্রতিরোধ করে, ত্বক পরিষ্কার রাখে।

এই ফেসপ্যাকগুলো সপ্তাহে এক-দুইবার ব্যবহার করলেই যথেষ্ট। তবে কোনো উপাদানে অ্যালার্জি আছে কি না, আগে পরীক্ষা করে নেওয়া জরুরি। তৈলাক্ত ত্বক একেবারেই সমস্যা নয় বরং এটি বার্ধক্যের ছাপ দেরিতে আনে। বরফ ঘষা, সঠিক প্রোডাক্ট, নিয়মিত যত্ন আর স্বাস্থ্যকর জীবনধারা এই কয়েকটি অভ্যাস গড়ে তুললেই ত্বক হবে সতেজ, ব্রণ কমবে, আর উজ্জ্বল থাকবে স্বাভাবিকভাবেই।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com