সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

পশ্চিমবঙ্গের পর্দায় নওশাবা

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

দীর্ঘ প্রতীক্ষার পর ভারতের পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বাংলাদেশের অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের ছবি ‘যত কাণ্ড কলকাতাতেই’। শুক্রবার মুক্তি পাওয়া অনীক দত্তের এই ছবির হাত ধরে টালিউডে অভিষেক ঘটল নওশাবার।

ছবিটিতে তিনি অভিনয় করেছেন বাংলাদেশি মেয়ের চরিত্রে, যে নিজের শিকড়ের খোঁজে কলকাতায় আসে। তার বিপরীতে আছেন টালিগঞ্জের আবীর চ্যাটার্জি।পশ্চিমবঙ্গে প্রথম ছবি মুক্তি নিয়ে দারুণ উচ্ছ্বসিত নওশাবা। যদিও তিনি প্রচারণায় উপস্থিত থাকতে পারেননি, তবুও তাঁর মন পড়ে আছে কলকাতায় বলে জানিয়েছেন।নওশাবা বলেন, ‘আসলে যেটা আমি স্বপ্ন দেখেছিলাম, সেটা এখন সত্যি হচ্ছে। যদিও আমি সেখানে উপস্থিত নেই; কিন্তু মনে হচ্ছে, কলকাতার অলিগলিতে আমার আত্মা ঘুরে বেড়াচ্ছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com