সারা দেশে আগামী ১২ অক্টোবর থেকে বিনামূল্যে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন টিকা দেওয়া শুরু হবে। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের এ টিকা দেওয়া হবে। গতকাল রবিবার ‘টায়ফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’ শীর্ষক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে বলা হয়, টিকা ক্যাম্পেইন চলবে মোট ১৮ কর্মদিবস।