মাঝে এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর সম্প্রতি ছন্দে ফিরেছে ‘কোক স্টুডিও বাংলা’। তৃতীয় সিজনের অংশ হিসেবে গত এক মাসে দুটি গান প্রকাশ করেছে। ‘বাজি’ ও ‘লং ডিস্ট্যান্স লাভ’ শিরোনামের গান দুটি শ্রোতাদের বিপুল সাড়া পেয়েছে। গতকাল এলো নতুন গান।
গানটির সংগীতায়োজনও করেছেন হাবিব। এই গানে বাড়তি চমক হিসেবে আছেন তাজিকিস্তানের গায়িকা মেহেরনিগর রুস্তম। তাঁর অংশটি রচিত ফারসি ভাষায়।প্রসঙ্গত, ‘কোক স্টুডিও বাংলা’র চলমান তৃতীয় সিজন শুরু হয়েছিল গত বছরের পহেলা বৈশাখে, শায়ান চৌধুরী অর্ণবের সংগীতায়োজনে ‘তাঁতি’ গান দিয়ে।