সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ক্রুতে ফিরছেন কারিনা

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে
গত বছরের মার্চে মুক্তি পেয়েছিল রাজেশ এ কৃষ্ণনের কমেডি ছবি ‘ক্রু’। দর্শক-সমালোচকের দারুণ প্রশংসা পায়, সেই সঙ্গে ছবিটি হয় সুপারহিট। নতুন খবর হলো, আবারও আসছে ‘ক্রু’। নতুন গল্পে নতুন আঙ্গিকে শুরু হতে যাচ্ছে ‘ক্রু ২’-এর নির্মাণ।প্রযোজক একতা কাপুর ও রিয়া কাপুর এরই মধ্যে পরিকল্পনা চূড়ান্ত করেছেন।ক্রু’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে দর্শকের মন জিতেছিলেন কারিনা কাপুর, টাবু ও কৃতি শ্যানন। তবে পিংকভিলার প্রতিবেদন অনুসারে, নতুন কিস্তিতে তাঁদের মধ্যে শুধু কারিনা কাপুর থাকবেন। টাবু ও কৃতি থাকবেন, নাকি তাঁদের পরিবর্তে অন্য কাউকে নেওয়া হবে, তা এখনো চূড়ান্ত নয়।

এরপরের নানা নাটকীয়তায় এগোয় গল্প। ৭৫ কোটি রুপি বাজেটের ছবিটি মুক্তির পর ১৫৭ কোটি রুপির বেশি আয় করে। এতে আরো অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ, কপিল শর্মার মতো তারকারা। 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com